Home আন্তর্জাতিক ভিসা জটিলতায় ভারতীয় সিনেমা থেকে বাদ পড়লেন তানজিন তিশা
আন্তর্জাতিকজাতীয়বিনোদন

ভিসা জটিলতায় ভারতীয় সিনেমা থেকে বাদ পড়লেন তানজিন তিশা

Share
Share

কলকাতার চলচ্চিত্র ‘ভালোবাসার মরশুম’-এ অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত সেই সুযোগ হাতছাড়া হলো বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তানজিন তিশার। ছবিটি পরিচালনা করছেন কলকাতার নির্মাতা এম এন রাজ, আর নায়ক হিসেবে ছিলেন বলিউড অভিনেতা শরমন যোশি।

প্রথমদিকে জানা গিয়েছিল, ঢাকার অভিনেতা খায়রুল বাসারও সিনেমাটির অন্যতম চরিত্রে অভিনয় করবেন। তবে কয়েক সপ্তাহ আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, তিনি প্রকল্পটি থেকে সরে দাঁড়িয়েছেন।

সর্বশেষ প্রযোজনা দলের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, “তানজিন তিশা ভিসা জটিলতায় পড়েছেন। সেই কারণেই তিনি ভারতে গিয়ে শুটিংয়ে অংশ নিতে পারেননি। ফলে আমরা বিকল্প অভিনেত্রী খুঁজতে বাধ্য হয়েছি।”

তিশার পরিবর্তে ইতোমধ্যে ছবির জন্য চূড়ান্ত করা হয়েছে কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জিকে, যিনি সম্প্রতি পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে আলোচনায় ছিলেন।

তানজিন তিশা যদিও এই আন্তর্জাতিক প্রজেক্ট থেকে বাদ পড়েছেন, তবে ভক্তদের জন্য রয়েছে এক সুখবর—শিগগিরই তিনি বড় পর্দায় অভিষেক ঘটাতে যাচ্ছেন দেশের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে। ছবির নাম ‘সোলজার’, পরিচালনায় নবীন নির্মাতা সাকিব ফাহাদ।

প্রযোজনা সূত্রে জানা গেছে, ছবিটির শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে এবং আগামী সপ্তাহেই তানজিন তিশা এতে অংশ নেবেন। সব ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে ‘সোলজার’।তানজিন তিশার প্রথম চলচ্চিত্র ও শাকিব খানের সঙ্গে তার জুটি নিয়ে ইতোমধ্যে ঢাকাই বিনোদন অঙ্গনে ব্যাপক আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ম্যানচেস্টার বিমানবন্দরে নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি দেওয়া যুবকের সাড়ে তিন বছরের কারাদণ্ড

ম্যানচেস্টার বিমানবন্দরে দুই নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি মারার ঘটনায় মোহাম্মদ ফাহির আমাজ (২১) নামের এক যুবককে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। যুক্তরাজ্যের...

বাবার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, আর্থিক সংকটে রাফিনিয়া

ব্রাজিল জাতীয় ফুটবল দলের উইঙ্গার রাফিনিয়াকে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। ব্রাজিলের সাংবাদিক লিও দিয়াসের দাবি, দীর্ঘদিন ধরে নিজের বাবার আর্থিক প্রতারণার...

Related Articles

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার মাঝেই আরও উন্নত অস্ত্র তৈরি করেছে ইরান

ইরানের সেনাবাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক ৪০ দিনের সংঘাত...

বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিরোধী দলের সংসদ সদস্যদের অনুকূলে ধর্মীয় ও...

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে সংসদ সদস্যসহ ৪৭ জন গ্রেপ্তার

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে এক সংসদ সদস্যসহ ৪৭ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।...

মুজিবুর রহমানের পরিবারকে মাত্র ৭০০ টাকা সহায়তা দিলেন নাসির-সারজিস

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মুজিবুর রহমানের পরিবারের...