Home জাতীয় অপরাধ কুমিল্লা কোতয়ালী থানাধীন ছত্রখিল ফাঁড়ি পুলিশের অভিযানে ৩৩ কেজি গাঁজা সহ আটক-২
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

কুমিল্লা কোতয়ালী থানাধীন ছত্রখিল ফাঁড়ি পুলিশের অভিযানে ৩৩ কেজি গাঁজা সহ আটক-২

Share
Share

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা


কুমিল্লা কোতয়ালী থানাধীন ছত্রখিল ফাঁড়ি পুলিশের ইনচার্জ শরীফ ইবনে আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোতয়ালী মডেল থানাধীন ০৪ নং আমড়াতলী ইউনিযনের মনিপুর (পূর্বপাড়া) গ্রামের ইঞ্জিনিয়ার পলাশ এর একতলা বাড়ির পেছন থেকে ৩৩ কেজি গাঁজা সহ মাদক কারবারি সদর উপজেলার আমড়াতলী ইউনিয়ন এর মনিপুর গ্রামের ছলিমের ছেলে মাইন উদ্দিন খাঁন(৩৩) ও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ভাটাপাড়া গ্রামের বুলবুলের ছেলে মোঃ কাঞ্চন শাহা(৩২), কে আটক করা হয়েছে।

আসামীদের জিজ্ঞাসাবাদে তাহারা জানায় যে, উল্লেখিত গাঁজা পলাত আসামী মনিপুর গ্রামের মনু মিয়ার ছেলে নাঈম(২৮), মোঃ বাবুল(২২) সীমান্তবর্তী এলাকা হইতে মাদক ক্রয় করে আটক আসামীদের মাধ্যমে বহণ করে ঘটনাস্থলে নিয়ে আসে এবং উক্ত গাঁজা আটক আসামীদ্বয় পাহারা দেয়। পরবর্তীতে উক্ত গাঁজা পলাতক আসামীগন আটক আসামীদের মাধ্যমে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। আটক মাইন উদ্দিনের বিরুদ্ধে পূর্বে ৩ টি মামলা রয়েছে।

বিষয় টি নিশ্চিত করে ছত্রখিল ফাঁড়ি পুলিশের আইসি শরীফ ইবনে আলম বলেন, পুলিশ সুপার স্যারের নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারি কে ৩৩ কেজি গাজাসহ আটক করা হয়েছে। আটক আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গাইবান্ধায় মা-বাবার শখ পূরণে ‘হাতির পিঠে বর’

বিয়ের বরযাত্রায় গাড়ি, মাইক্রোবাস কিংবা ঘোড়ার গাড়ি—এমন দৃশ্যই পরিচিত। কেউ কেউ আবার হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যান। তবে সব চেনা রীতিকে পেছনে ফেলে...

রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় অন্তত তিন সৌদি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলার দায়...

Related Articles

ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়: হাইকোর্ট

শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে অর্থ দাবি করাকে আইনগতভাবে যৌতুক হিসেবে গণ্য...

দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের সব...

তাজমিন হত্যা মামলায় কথিত প্রেমিক রাজু গ্রেপ্তার

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় তার কথিত প্রেমিক রাজুকে...

বাংলাদেশের বৈদেশিক ঋণ বেড়ে ১১৪.৯৮ বিলিয়ন ডলার

বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ বেড়ে ১১৪ দশমিক ৯৮ বিলিয়ন মার্কিন ডলারে...

;