Home জাতীয় অপরাধ মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
অপরাধ

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

Share
Share

মো. ইয়াসিন সরকার, কুমিল্লা


কুমিল্লার মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) রাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের পৈয়াপাথর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মুরাদনগর সদরের কলেজপাড়ার মৃত আবদুল মালেকের ছেলে মো. জাকির হোসেন (৪৮) এবং নবীপুর পশ্চিম ইউনিয়নের পৈয়াপাথর গ্রামের আবুল হাসেমের ছেলে মো. জুয়েল (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই সুমন তালুকদার ও এএসআই কাজী সুলতান আহমেদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের কাছ থেকে ১০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং দুজনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শুক্রবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩৮ বছর পর ফোন করে নিজের দোষ স্বীকার করল খুনি, জট খুলছে রহস্যজনক খুনের

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রায় চার দশক ধরে অমীমাংসিত থাকা এক হত্যা মামলায় নতুন মোড় এসেছে। ১৯৮৭ সালে ২০ বছর বয়সী মেলিসা ‘মিসি’ টেলর এলিসনকে...

বরযাত্রীর অটোরিকশা খালে পড়ে ১২ জনের মৃত্যু

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কোট আদ্দু জেলায় বরযাত্রীবাহী একটি অটোরিকশা খালে পড়ে ছয় শিশুসহ ১২ জন নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) রাতে মুজাফফরগড় খালে...

Related Articles

শাহজালালে দুই যাত্রীর ব্যাগে মিলল ৩ লাখ টাকার মদ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর ব্যাগেজ থেকে ১৫ লিটার বিদেশি মদ...

বালুমহালে কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ

ময়মনসিংহের ত্রিশালে বালুমহালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত...

সালমান শাহর ভাইকে হত্যার হুমকি : আদালতে স্ক্রিনশট পেশ

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত খলনায়ক আশরাফুল হক ডনের জামিন...

শেরপুরে গভীর রাতে নারীসহ আটক আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক

শেরপুর জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তম আলীকে এক নারীসহ...