Home বিনোদন এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম ইকবাল
বিনোদন

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম ইকবাল

Share
Share

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল মর্যাদাপূর্ণ মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)–এর আজীবন সদস্যপদ পেয়েছেন।

এর আগে বাংলাদেশের মধ্যে এই সম্মানজনক স্বীকৃতি পেয়েছিলেন সাবের হোসেন চৌধুরী ও মাশরাফি বিন মুর্তজা।

২০০৯ সালে লর্ডসে সেঞ্চুরি করে অনার্স বোর্ডে নাম তুলেছিলেন তামিম। এবার সেই লর্ডসেই তাঁকে আজীবন সদস্যপদের স্মারক তুলে দেওয়া হয়েছে।

তামিমের সঙ্গে এবার আজীবন সদস্যপদ পেয়েছেন ভারতের সাবেক ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা, নিউজিল্যান্ডের সোফি ডিভাইন ও সুজি বেটস এবং অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার মেলানি জোন্স।

এর আগে তামিম উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের একজন হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

নতুন আজীবন সদস্যদের স্বাগত জানিয়ে এমসিসির প্রধান নির্বাহী ও সচিব রব লসন বলেন, “পাঁচজন অসাধারণ ক্রিকেটারকে আমাদের নতুন আজীবন সম্মানসূচক সদস্য হিসেবে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। ক্রিকেটের প্রতি তাঁদের দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান দেওয়া হয়েছে। আগামী বছরগুলোতে এমসিসির সদস্য হিসেবে লর্ডসে তাঁদের স্বাগত জানাতে আমরা মুখিয়ে আছি।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডির মিল না থাকলে ভ্রমণ করা যাবে না ট্রেনে

সিলেট থেকে ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে টিকিটের নামের সঙ্গে যাত্রীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নামের মিল থাকা বাধ্যতামূলক করা হচ্ছে। আগামী ১২ অক্টোবর থেকে এ...

ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নিয়ে বিয়ে, এবার সেই বিধবার থানায় অভিযোগ

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সরকারি ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বিধবার টিপসই ও জাতীয় পরিচয়পত্র নিয়ে ভুয়া কাবিননামা তৈরির অভিযোগ উঠেছে। এ ঘটনায়...

Related Articles

রোনালদো পর্তুগালের ‘সবচেয়ে বড় প্রতিষ্ঠান’: অর্থমন্ত্রী

ক্রিস্টিয়ানো রোনালদোর প্রভাব শুধু ফুটবল মাঠেই সীমাবদ্ধ নয়, বিশ্বমঞ্চে পর্তুগালের ভাবমূর্তি উজ্জ্বল...

কেমন হলো ভারত-ব্রাজিলের একাদশ, এক নজরে দেখে নিন

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ঐতিহাসিক ভারত–ব্রাজিল ম্যাচের আগে দুই দলের একাদশ ঘোষণা করা...

অস্কারে যাচ্ছে ‘রইদ’

৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) ‘আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র’ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর...

ক্লাসরুমে টিকটক করা যাবে কি না, জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী

  স্কুলের নীতিমালা করে ক্লাসরুমে টিকটক করা নিষিদ্ধ করা হলে সেটি অন্যায়...

;