Home জাতীয় অপরাধ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ‘দুলাভাই বাহিনী’র প্রধান আটক
অপরাধ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ‘দুলাভাই বাহিনী’র প্রধান আটক

Share
Share

বাগেরহাট প্রতিনিধি


সুন্দরবনের কয়রা এলাকায় কোস্ট গার্ডের অভিযানে ‘দুলাভাই বাহিনী’ নামে পরিচিত একটি বনদস্যু দলের প্রধান রবিউল ইসলাম গুলিবিনিময়ের পর আহত অবস্থায় আটক হয়েছেন।

বনদস্যু দমনে চলমান অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার গভীর রাতে কোস্ট গার্ডের একটি দল কয়রা টহল ফাঁড়ির আওতাধীন ময়দাফেসা খাল এলাকায় অভিযান চালায়। কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে পৌঁছালে দস্যুদের সঙ্গে গুলিবিনিময় হয়। একপর্যায়ে রবিউল ইসলাম (৫০) গুলিবিদ্ধ হন এবং তাঁকে আটক করা হয়।

শুক্রবার সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে কোস্ট গার্ডের হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সুন্দরবনকেন্দ্রিক অপরাধ কর্মকাণ্ডে জড়িত এই সশস্ত্র দলটি দীর্ঘদিন ধরে জেলেদের কাছ থেকে চাঁদা আদায় ও অপহরণের সঙ্গে জড়িত। ২০২৪ সালে ‘ইলিয়াস বাহিনী’র প্রধান নিহত হওয়ার পর রবিউল ইসলাম দলটি পুনর্গঠন করেন। তিনি ওই বাহিনীর সাবেক প্রধানের বোনের স্বামী হওয়ায় দলটি স্থানীয়ভাবে ‘দুলাভাই বাহিনী’ নামে পরিচিতি পায়।

এদিকে অভিযানের বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, তিনি ঘটনাটি মৌখিকভাবে শুনেছেন, তবে কোস্ট গার্ডের পক্ষ থেকে থানায় এখনো কোনো লিখিত তথ্য দেওয়া হয়নি।

শুক্রবার দুপুর পর্যন্ত কোস্ট গার্ডও এ বিষয়ে কোনো সংবাদ বিজ্ঞপ্তি দেয়নি। ফলে অভিযানে অন্য কেউ আহত বা পালিয়েছে কি না এবং কোনো অস্ত্র উদ্ধার হয়েছে কি না—সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

স্থানীয়দের আশা, রবিউল ইসলামের আটকের ফলে এলাকায় দস্যু তৎপরতা কমবে। তবে বাহিনীর অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তাঁরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩৮ বছর পর ফোন করে নিজের দোষ স্বীকার করল খুনি, জট খুলছে রহস্যজনক খুনের

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রায় চার দশক ধরে অমীমাংসিত থাকা এক হত্যা মামলায় নতুন মোড় এসেছে। ১৯৮৭ সালে ২০ বছর বয়সী মেলিসা ‘মিসি’ টেলর এলিসনকে...

বরযাত্রীর অটোরিকশা খালে পড়ে ১২ জনের মৃত্যু

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কোট আদ্দু জেলায় বরযাত্রীবাহী একটি অটোরিকশা খালে পড়ে ছয় শিশুসহ ১২ জন নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) রাতে মুজাফফরগড় খালে...

Related Articles

শাহজালালে দুই যাত্রীর ব্যাগে মিলল ৩ লাখ টাকার মদ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর ব্যাগেজ থেকে ১৫ লিটার বিদেশি মদ...

বালুমহালে কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ

ময়মনসিংহের ত্রিশালে বালুমহালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত...

সালমান শাহর ভাইকে হত্যার হুমকি : আদালতে স্ক্রিনশট পেশ

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত খলনায়ক আশরাফুল হক ডনের জামিন...

শেরপুরে গভীর রাতে নারীসহ আটক আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক

শেরপুর জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তম আলীকে এক নারীসহ...