Home আন্তর্জাতিক ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে সংসদ সদস্যসহ ৪৭ জন গ্রেপ্তার
আন্তর্জাতিক

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে সংসদ সদস্যসহ ৪৭ জন গ্রেপ্তার

Share
Share

ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে এক সংসদ সদস্যসহ ৪৭ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।

রোববার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া আলী আল-জাইদি ক্ষমতায় এসে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং রাষ্ট্রের বাইরে থাকা অস্ত্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অঙ্গীকার করেন। তাঁর নেতৃত্বে শুরু হওয়া দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব গ্রেপ্তার করা হয়েছে।

ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএ জানিয়েছে, দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন সংসদ সদস্য, বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং তেল মন্ত্রণালয়ের অন্তত একজন কর্মকর্তা রয়েছেন।

রোববার ভোরে সন্ত্রাসবিরোধী ইউনিটের নেতৃত্বে নিরাপত্তা বাহিনী রাজধানী বাগদাদের গ্রিন জোন এবং শহরের অন্য একটি এলাকায় অভিযান চালায়। গ্রিন জোনে যুক্তরাষ্ট্রের দূতাবাস, বিভিন্ন কূটনৈতিক মিশন, আন্তর্জাতিক সংস্থা ও সরকারি দপ্তর রয়েছে। উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনীতিকদের অনেকেও সেখানে বসবাস করেন।

স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ভারী সাঁজোয়া যান নিয়ে নিরাপত্তা বাহিনীকে অভিযান চালাতে দেখা গেছে।

বাগদাদে অবস্থানরত এক কূটনীতিক এএফপিকে বলেন, আগামী মাসে প্রধানমন্ত্রী আলী আল-জাইদির যুক্তরাষ্ট্র সফরের আগে দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরতেই এই অভিযান পরিচালিত হচ্ছে। ওই সফরে তিনি যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার বিষয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

একজন নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে বলেন, দুর্নীতিবিরোধী এই অভিযান আরও বড় একটি অভিযানের অংশ। এর লক্ষ্য সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থায়ন, ডলার ও ইরানি তেল পাচার দমন করা।

তিনি বলেন, “আজ যা ঘটেছে, এটি কেবল শুরু।”

এরই মধ্যে অন্তত দুটি সশস্ত্র গোষ্ঠী রাষ্ট্রের কাছে অস্ত্র হস্তান্তরে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে।

আইএনএর তথ্য অনুযায়ী, বাগদাদসহ দেশের বিভিন্ন প্রদেশে দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ইরাকের দুর্নীতি দমন কমিশন জানিয়েছে, সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হচ্ছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, গত মাসে গ্রেপ্তার হওয়া তেল মন্ত্রণালয়ের কর্মকর্তা আদনান আল-জুমাইলির দেওয়া তথ্যের ভিত্তিতেই সাম্প্রতিক এসব গ্রেপ্তার করা হয়েছে। চলতি মাসের শুরুতে তাঁর বিরুদ্ধে দায়ের করা এক মামলায় ৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের বেশি সম্পদ জব্দ করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাবার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, আর্থিক সংকটে রাফিনিয়া

ব্রাজিল জাতীয় ফুটবল দলের উইঙ্গার রাফিনিয়াকে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। ব্রাজিলের সাংবাদিক লিও দিয়াসের দাবি, দীর্ঘদিন ধরে নিজের বাবার আর্থিক প্রতারণার...

ম্যাচের আগেই ব্রাজিলকে হুমকি দিয়ে রাখলেন জাপানের স্ট্রাইকার

বিশ্বকাপের নকআউট পর্বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হচ্ছে জাপান। শক্তি, সামর্থ্য ও ইতিহাসে ব্রাজিল এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে নিয়ে ভীত নন জাপানের ফরোয়ার্ড দায়জেন...

Related Articles

সৌদি আরবে আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

সৌদি আরবের পূর্বাঞ্চলের রাস তানুরা এলাকায় রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার...

বাংলাদেশিদের ভিসা চালু, খুশিতে কলকাতার নিউ মার্কেটে ব্যবসায়ীদের মিষ্টিমুখ

দীর্ঘ প্রতীক্ষার অবসান। ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতের...

ম্যানচেস্টার বিমানবন্দরে নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি দেওয়া যুবকের সাড়ে তিন বছরের কারাদণ্ড

ম্যানচেস্টার বিমানবন্দরে দুই নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি মারার ঘটনায় মোহাম্মদ ফাহির আমাজ...

ভারতে পুলিশের ওপর সেনা সদস্যদের হামলা

ভারতের জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলায় একটি পুলিশ স্টেশনে হামলা, পুলিশ সদস্যদের...