Home আন্তর্জাতিক বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পাকেতা, শেষ ষোলোর আগে বড় ধাক্কা খেল ব্রাজিল
আন্তর্জাতিকখেলাখেলাধুলাজাতীয়ফুটবল

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পাকেতা, শেষ ষোলোর আগে বড় ধাক্কা খেল ব্রাজিল

Share
Share

বিশ্বকাপের নকআউট পর্ব বা শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেই বড় ধরনের দুঃসংবাদ পেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দলের অন্যতম নির্ভরযোগ্য মিডফিল্ডার লুকাস পাকেতা ইনজুরির কারণে পরবর্তী ম্যাচ থেকে ছিটকে গেছেন। জাপানের বিপক্ষে ম্যাচে পাওয়া চোটের পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তার এই ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে জানায়, গত মঙ্গলবার পাকেতার বাঁ ঊরুর পেছনে (হ্যামস্ট্রিং) একটি স্ক্যান করানো হয়। ইমেজিং পরীক্ষায় তার মাংসপেশির আঘাত (টিয়ার) নিশ্চিত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, “খেলোয়াড় লুকাস পাকেতার বাম ঊরুর পেছনের অংশে মাংসপেশীর আঘাত নিশ্চিত হয়েছে। তিনি বর্তমানে ব্রাজিল জাতীয় দলের চিকিৎসা কর্মীদের তত্ত্বাবধানে একটি নিবিড় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন, যেন যত দ্রুত সম্ভব তাকে মাঠে ফেরানো যায়।” তবে তিনি ঠিক কতদিনের জন্য সাইডলাইনে থাকবেন, তা এখনও স্পষ্ট করেনি ফেডারেশন।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপানের বিপক্ষে প্রথমার্ধের খেলা শেষে মাঠ ছাড়ার সময় খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় পাকেতাকে। ব্যথায় কাতরাতে থাকা এই মিডফিল্ডারকে মাঠেই সান্ত্বনা দেন দলের দুই তারকা নেইমার ও এন্দ্রিক। পরবর্তীতে দ্বিতীয়য়ার্ধে পাকেতার বদলি হিসেবে মাঠে নামেন তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক।

চলতি বিশ্বকাপে ব্রাজিলের প্রতিটি ম্যাচেই কোচের শুরুর একাদশে (স্টার্টিং লাইনআপ) অন্যতম ভরসা ছিলেন পাকেতা। তার এই অনুপস্থিতি দলের মাঝমাঠের ভারসাম্য নষ্ট করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, পাকেতার আগে ব্রাজিলের ইনজুরি তালিকায় নাম লিখিয়েছেন উইঙ্গার রাফিনহাও।

গ্রুপ পর্বের বাধা পেরিয়ে ইতিমধ্যে শেষ ষোলো নিশ্চিত করেছে সেলেসাওরা। তবে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নকআউটে তারা কাকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে, তা এখনও চূড়ান্ত হয়নি। নরওয়ে ও আইভরি কোস্টের মধ্যকার ম্যাচের জয়ী দলের বিপক্ষে শেষ ষোলোর মঞ্চে লড়বে ল্যাটিন আমেরিকার এই পরাশক্তি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মাঝ সমুদ্রে চার দিন বিদ্যুৎহীন মার্কিন যুদ্ধজাহাজ, দুর্ভোগে ৩০০ নাবিক

প্রশান্ত মহাসাগরে নিয়মিত টহলের সময় বড় ধরনের যান্ত্রিক ত্রুটিতে পড়ে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ‘ইউএসএস বেনফোল্ড’। মূল জেনারেটরে ত্রুটির কারণে জাহাজটি চার দিন বিদ্যুৎহীন...

রাষ্ট্রপতি নির্বাচন সুন্দরভাবে সম্পন্নের প্রস্তুতি শেষ: সিইসি

রাষ্ট্রপতি নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ...

Related Articles

স্ত্রীর লাশ মাটিচাপা দিয়ে থানায় নিখোঁজের জিডি করতে যান স্বামী, সন্দেহে গ্রেপ্তার

নরসিংদীর মাধবদীতে পারিবারিক কলহের জের ধরে স্বামীর থাপ্পড়ে টিউবওয়েলের ওপর পড়ে মাথায়...

কলকাতায় নিহত সাংবাদিক দেবাশীষের মেয়ের দায়িত্ব নিলেন এমপি আমির হামজা

ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সিনিয়র সাংবাদিক দেবাশীষ...

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুরের ঘটনায় ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে  শেখ মুজিবুর রহমানেরবাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে অন্তর্বর্তীকালীন...

মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’: শাবনূরের ৫ শব্দের স্ট্যাটাস ঘিরে তোলপাড়

‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’-সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় ও সফল অভিনেত্রী...