Home আঞ্চলিক বিয়ের ১৬ মাসেই প্রাণ হারালেন ইতালি প্রবাসীর স্ত্রী
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

বিয়ের ১৬ মাসেই প্রাণ হারালেন ইতালি প্রবাসীর স্ত্রী

Share
Share

মাদারীপুরে শ্বশুরবাড়ির মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন সুমাইয়া আক্তার (২২) নামে এক ইতালি প্রবাসীর স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত শ্বশুরবাড়ির সদস্যরা ঘটনার পর থেকেই পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ তার বাবার বাড়ি রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কিসমদ্দি বাজিতপুর গ্রামে দাফন করা হয়। সুমাইয়া ওই গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী নাসির হাওলাদারের মেয়ে।

এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) গভীর রাতে সুমাইয়ার বাবার বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৬ মাস আগে ইতালি প্রবাসী জহিরুল হাওলাদারের সঙ্গে বিয়ে হয় সুমাইয়ার। বিয়ের পর জহিরুল স্ত্রীকে ইতালি নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলেও পরিবারের আপত্তিতে তা সম্ভব হয়নি। এই বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। অভিযোগ রয়েছে, এ বিয়ের সময় দেওয়া ১০ ভরি স্বর্ণালংকারও আত্মসাৎ করেন জহিরুলের পরিবারের সদস্যরা।

সুমাইয়ার পরিবার জানায়, স্বামীর পরিবার—শ্বশুর, শাশুড়ি ও ননদ—নিয়মিত তাকে মানসিকভাবে নির্যাতন করত। এ কারণে কিছুদিন ধরে বাবার বাড়িতেই থাকছিলেন সুমাইয়া। মঙ্গলবার রাতে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়ার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

নিহতের মা রুমি বেগম বলেন, “রাত দেড়টার দিকে জহিরুল ইতালি থেকে ফোন দিয়ে জানায়, সুমাইয়া তিন ঘণ্টা ধরে ফোন ধরছে না। তখন আমি গিয়ে দেখি মেয়ে ঝুলছে। বিয়ের পর থেকেই ওর শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করত। আমার মেয়েকে ওরা মেরে ফেলেছে।”

বাবা নাসির হাওলাদার বলেন, “জহিরুল ও তার পরিবার আমার মেয়েকে বিদেশ নেয়নি। আমরা গরিব বলে ওদের কাছে অবহেলার শিকার হয়েছি। নির্যাতন সহ্য করতে না পেরে মরে গেছে আমার মেয়ে।” রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, “মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হার্ভার্ডে পড়ার স্বপ্ন দেখিয়ে লাখ লাখ রুপি আত্মসাৎ, প্রতারণার শিকার হয়ে প্রাণ হারালেন তরুণী

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ পাওয়ার স্বপ্ন এক মর্মান্তিক ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সাধারণ পরিবারের এই স্বপ্ন পূরণের...

চুরি হওয়া ২ লাখ ৯২ হাজার ডলারের বিলাসবহুল ঘড়ি কুরিয়ারে ফেরত দিল চোর!

জাপানের রাজধানী টোকিওর একটি দোকান থেকে চুরি হওয়া প্রায় ২ লাখ ৯২ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ৩ কোটি টাকা) মূল্যের...

Related Articles

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা সরকারের

গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ও যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। একই...

‘ইয়ার্কির ছলে’ দেয়ালে স্লোগান লিখেছে ছাত্রীরা, বলছে স্কুল কর্তৃপক্ষ

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের একটি বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’,...

৮ মাসে দুর্নীতির একটি পয়সাও পকেটে ঢোকেনি, ভবিষ্যতেও ঢুকবে না: এমপি মাসুদ

দল-মতনির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় বাউফলকে উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলা...

ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটি সমাজের জন্য ভাইরাস: জামায়াত আমির

ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম নয়, বরং এটি একটি ভাইরাস, যার...

;