Home আন্তর্জাতিক যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা , নিহত ২ ফিলিস্তিনি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা , নিহত ২ ফিলিস্তিনি

Share
Share

গাজা উপত্যকার মধ্যাঞ্চলে যুদ্ধবিরতির মধ্যেও দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনারা জানায়,‘ইয়েলো লাইন’ অতিক্রমের অভিযোগে পৃথক দুটি ঘটনায় এই দুই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। খবর আনাদোলুর।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, নিহতরা যুদ্ধবিরতি চুক্তির আওতায় নির্ধারিত ‘ইয়েলো লাইন’ অতিক্রম করে মধ্য গাজায় ইসরায়েলি সৈন্যদের দিকে এগিয়ে যাচ্ছিল। ‘ইয়েলো লাইন’ হলো ১০ অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতির প্রথম চুক্তি। যা গাজার পূর্বাঞ্চলে ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রিত এলাকা ও পশ্চিমাংশে ফিলিস্তিনিদের চলাচল অনুমোদিত এলাকার মধ্যে বিভাজন রেখা হিসেবে কাজ করে।

যুদ্ধবিরতি চলমান থাকা সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলা ও গুলিতে হতাহতের ঘটনা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও ২৪০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৬০০ জনের বেশি।

চলমান যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে ইসরায়েলি বন্দিদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি এবং গাজার পুনর্গঠন পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া হামাসকে বাদ দিয়ে একটি নতুন প্রশাসনিক কাঠামো গঠনের বিষয়ও আলোচনায় রয়েছে।

২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত প্রায় ৬৯ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এক সপ্তাহে বজ্রপাতে ৭১ মৃত্যু, সতর্কবার্তা থাকলেও প্রাণহানি রোধ হয়নি

দেশের বিভিন্ন স্থানে গত এক সপ্তাহে বজ্রপাতে অন্তত ৭১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর-এর পরিচালক মমিনুল ইসলাম। রাজধানীর BRAC সেন্টারে...

আনোয়ারায় প্রশিক্ষণের নামে প্রতারণা,লাখ টাকা নিয়ে পরিচালক উধাও

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা-য় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের নাম ও সাইনবোর্ড ব্যবহার করে পরিচালিত একটি কথিত ‘দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র’-এর বিরুদ্ধে শতাধিক যুবকের সঙ্গে প্রতারণার...

Related Articles

কলকাতায় মাংসের দোকানে বুলডোজার দিয়ে বিজেপি সমর্থকদের হামলা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরপরই বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সহিংসতার...

বিমান বাংলাদেশের ট্যাক্স বৃদ্ধি: যুক্তরাজ্য রুটে ফিরতি টিকিটে গুনতে হবে অতিরিক্ত ২০৭ পাউন্ড

যুক্তরাজ্য থেকে বাংলাদেশে যাতায়াতকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের ওপর বড় ধরনের আর্থিক...

‘কোনো শক্তি ইরানকে আত্মসমর্পণ করাতে পারবে না’: ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর হুঁশিয়ারি...

ইরানের শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৮

ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলীয় আন্দিশেহ শহরের ‘আরঘাভান শপিং সেন্টারে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা...