Home আন্তর্জাতিক বাহরাইন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিনের বাংলাদেশি কর্মীকে শিক্ষার্থীদের আবেগঘন বিদায়ী সংবর্ধনা
আন্তর্জাতিকজাতীয়

বাহরাইন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিনের বাংলাদেশি কর্মীকে শিক্ষার্থীদের আবেগঘন বিদায়ী সংবর্ধনা

Share
Share

বাহরাইন বিশ্ববিদ্যালয়ের (University of Bahrain) আইন অনুষদের শিক্ষার্থীরা এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজে নিয়োজিত থাকা বাংলাদেশি কর্মী ইসলামকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন তারা। সাধারণত বিদায়ী সংবর্ধনা অধ্যাপক বা উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য আয়োজন করা হলেও, একজন সাধারণ কর্মীকে এমনভাবে সম্মানিত করা শিক্ষার্থীদের মানবিক দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আইন অনুষদের হলরুমজুড়ে শিক্ষার্থীরা ভিড় জমিয়েছেন ইসলামকে বিদায় জানাতে। কেউ তার হাতে ফুলের তোড়া তুলে দেন, কেউ মাথার ওপর ফুল ছিটিয়ে দেন। আবার কেউ এনেছিলেন তার ছবি দিয়ে সাজানো কেক।

বিদায় মুহূর্ত আরও আবেগঘন হয়ে ওঠে, যখন এক শিক্ষার্থী ইসলামকে গভীর ভালোবাসায় আলিঙ্গন করে কপালে চুমু দেন। এমন অকৃত্রিম ভালোবাসা ও সম্মান দেখে ইসলামও চোখের পানি ধরে রাখতে পারেননি। আবেগে আপ্লুত হয়ে তিনি শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শিক্ষার্থীরা জানান, ইসলাম শুধু একজন কর্মী ছিলেন না, বরং তাদের জীবনের অংশ হয়ে উঠেছিলেন। দীর্ঘ সময় ধরে বিশ্ববিদ্যালয়ের নানা কাজে আন্তরিকভাবে সম্পৃক্ত থেকে তিনি সবার আস্থা ও ভালোবাসা অর্জন করেন। একজন শিক্ষার্থী বলেন, “তিনি শুধু কাজ করতেন না, আমাদের সুখ-দুঃখের অংশীদার ছিলেন। তার অভাব আমরা গভীরভাবে অনুভব করব।”

আরেকজন বলেন, “বিদায় সবসময় কষ্টের। তবে আমরা চেয়েছি তাকে জানাতে, আমাদের কাছে তিনি কতটা প্রিয়।” শিক্ষার্থীদের এই আয়োজন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার ঝড় তুলেছে। অনেকেই মন্তব্য করেছেন, একজন প্রবাসী কর্মীর প্রতি শিক্ষার্থীদের ভালোবাসা ও সম্মান, বিশ্বজুড়ে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিয়েছে।
বাংলাদেশি প্রবাসীরা সাধারণত কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন, তবে খুব কমই এমন সম্মান পান। বাহরাইন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই উদ্যোগ তাই প্রবাসী সমাজের জন্য এক অনন্য বার্তা হয়ে থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

তানোরে মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানি

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী রাজশাহীর তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নে এক মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ পাওয়ার পর...

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে শেরপুরে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মোঃ মাকসুদুর রহমান , শেরপুর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসকের কার্যালয়,...

Related Articles

ম্যানচেস্টার বিমানবন্দরে নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি দেওয়া যুবকের সাড়ে তিন বছরের কারাদণ্ড

ম্যানচেস্টার বিমানবন্দরে দুই নারী পুলিশ কর্মকর্তাকে ঘুষি মারার ঘটনায় মোহাম্মদ ফাহির আমাজ...

শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী আজ

বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জনমত গঠন এবং সাহিত্যে অনন্য...

শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় নারী-শিশুসহ ৯ বাংলাদেশি আটক

মো. মাকসুদুর রহমান, শেরপুর শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের...

সুন্দরবনে মধু আহরণ ছয় বছরের সর্বনিম্ন, দস্যু আতঙ্ক ও জলবায়ুর প্রভাবে সংকটে মৌয়াল

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট চলতি মৌসুমে সুন্দরবন থেকে মধু আহরণ গত...