Home আন্তর্জাতিক সৃজিতের সঙ্গে বিচ্ছেদ গুঞ্জন, কী বললেন মিথিলা
আন্তর্জাতিকজাতীয়বিএনপি

সৃজিতের সঙ্গে বিচ্ছেদ গুঞ্জন, কী বললেন মিথিলা

Share
Share

ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বরাবরই আলোচনায় থাকেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। গায়ক তাহসান রহমান খানের সঙ্গে ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পরও তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা থামেনি। এরপর ওপার বাংলার খ্যাতিমান পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করে নতুন জীবনের সূচনা করলেও, সেই আলোচনার রেশ রয়ে গেছে।

সাম্প্রতিক সময়ে সৃজিত ও মিথিলার বৈবাহিক সম্পর্ক ঘিরে নতুন গুঞ্জন ছড়িয়েছে। কলকাতায় তাদের একসঙ্গে বসবাস না করাকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে—চিড় ধরেছে কি দাম্পত্যে?

সম্প্রতি একটি পডকাস্টে মিথিলা নিজেই এমন ইঙ্গিতপূর্ণ বক্তব্য দিয়েছেন, যা জল্পনা আরও বাড়িয়েছে। তিনি বলেন, “২৪-এর জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি (কলকাতা) যাইনি। আমার ভিসা নেই।” তার এ মন্তব্যের পরই সম্পর্ক নিয়ে গুঞ্জন তীব্র হয়।

পডকাস্টের সঞ্চালক সরাসরি প্রশ্ন রাখেন, সৃজিত মুখার্জি এখনও তার স্বামী আছেন কি না। এ প্রশ্নে কিছুটা এড়িয়ে গিয়ে মিথিলা বলেন, “এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলবো না।” তবে একইসঙ্গে তিনি এটাও জানান, সৃজিতের নাম এখনও তার পাসপোর্টে স্বামীর জায়গায় আছে।

শোবিজ অঙ্গনে এই উত্তরকে অনেকে ধোঁয়াশা বললেও, মিথিলার মন্তব্যে পরিষ্কার ইঙ্গিত মেলে যে, সম্পর্ক নিয়ে তিনি আপাতত প্রকাশ্যে কিছু জানাতে চান না।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

লন্ডনের রাজনীতিতে টাওয়ার হ্যামলেটস কতটা গুরুত্বপূর্ণ?

লন্ডনের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে টাওয়ার হ্যামলেটস বরো একটি গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে আছে। আসন্ন স্থানীয় নির্বাচনকে ঘিরে এই এলাকার গুরুত্ব আরও বেড়েছে, কারণ...

বিদেশে নায়িকা মৌসুমির ‘কন্টাক্ট ম্যারেজ’

মুক্তির আগেই বিতর্কে জড়িয়েছে কন্ট্রাক্ট ম্যারেজ। চিত্রনায়িকা মৌসুমী অভিনীত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর। স্বামী রেখে বিদেশে গিয়ে এক নারীর দ্বিতীয় বিয়েকে...

Related Articles

ভোট উত্তেজনায় তৃষা-বিজয়ের সম্পর্কের গুঞ্জন নতুন মাত্রা

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে ঘিরে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক সেই সময়...

হরমুজ প্রণালিতে আরব আমিরাতের তেলের ট্যাংকারে হামলা

হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি তেলের ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে...

নবদ্বীপে তৃণমূল কার্যালয়ে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নবদ্বীপে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়ে ভাঙচুর ও...

পশ্চিমবঙ্গ ভোটে এগিয়ে বিজেপি, তৃণমূল পিছিয়ে

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় ২৯৩ আসনের মধ্যে বিরোধী দল ভারতীয়...