Home আন্তর্জাতিক টলিউড অভিনেত্রী সোহানী কুমারের ফ্ল্যাট থেকে চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার
আন্তর্জাতিকদুর্ঘটনা

টলিউড অভিনেত্রী সোহানী কুমারের ফ্ল্যাট থেকে চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

Share
Share

টলিউড অভিনেত্রী সোহানী কুমারীর হায়দরাবাদের ফ্ল্যাট থেকে তার হবু স্বামী, চিকিৎসক সাওয়াই সিংয়ের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) হায়দরাবাদের জুবিলি হিলসের একটি ভাড়া করা ফ্ল্যাটে চিকিৎসক সাওয়াই সিংয়ের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে এটি আত্মহত্যা। মৃত ব্যক্তি টলিউড অভিনেত্রী সোহানী কুমারীর হবু স্বামী।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল ১১টার দিকে সাওয়াই সিং তার কর্মস্থলের উদ্দেশ্যে বের হন। একই সময়ে অভিনেত্রীও বাইরে যান। পরে ফ্ল্যাটে ফিরে এসে সোহানী তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং অবিলম্বে স্থানীয় থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে সাওয়াই সিংয়ের রেকর্ড করা একটি ভিডিও বার্তা উদ্ধার করেছে। ওই ভিডিওতে তিনি জানান যে, অতীতে করা কিছু ভুল তাকে মানসিকভাবে কষ্ট দিচ্ছিল এবং তার জন্যই তিনি চরম সিদ্ধান্ত নিচ্ছেন।

সোহানী কুমারী পুলিশের কাছে জানান, সাওয়াই তার প্রাক্তন প্রেমিকাকে ভুলতে পারছিলেন না এবং একই সঙ্গে আর্থিক চাপও তাকে মানসিকভাবে বিরক্ত করছিল। সাওয়াই সিং রাজস্থানের বাসিন্দা। সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ইনস্টাগ্রামের মাধ্যমে টলিউড অভিনেত্রী সোহানী কুমারীর সঙ্গে তার পরিচয় হয়। অল্প সময়ের মধ্যেই তাদের বন্ধুত্ব ঘনিষ্ঠ সম্পর্কের রূপ নেয় এবং গত বছরের জুলাই মাসে তাদের বাগদান সম্পন্ন হয়।

বাগদানের পর থেকে যুগল, জুবিলি হিলসের প্রশাসন নগরের একটি ভাড়া করা ফ্ল্যাটে একসঙ্গে থাকতেন। পুলিশ জানিয়েছে, তারা সম্পর্ক ও মানসিক চাপসহ ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এছাড়া, ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য প্রমাণাদি সংগ্রহ করা হচ্ছে।

টলিউড সেলিব্রিটি সমাজের মধ্যে মানসিক চাপ ও ব্যক্তিগত সম্পর্কের জটিলতা প্রায়শই আলোচিত বিষয়। পুলিশ এবং বিশেষজ্ঞরা বারবার বলছেন, মানসিক চাপ ও আর্থিক উদ্বেগের কারণে ব্যক্তির চরম পদক্ষেপ নেওয়ার ঝুঁকি থাকে। পরিবারের ও সমাজের সহায়তা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বহিষ্কার হলেন জকসুর ক্রীড়া সম্পাদককে থাপ্পড় মারা সেই ছাত্রী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অষ্টম ইনডোর গেমসের ক্যারম টুর্নামেন্টে জকসুর ক্রীড়া সম্পাদককে থাপ্পড় দেওয়ার ঘটনায় অভিযুক্ত সাদিয়া সুলতানা নেলীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।...

মরক্কোতে মার্কিন-মরক্কো যৌথ মহড়ায় দুই সেনা নিখোঁজ

উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে চলমান একটি যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে গিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অন্তত দুই সদস্য নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট...

Related Articles

পশ্চিমবঙ্গে বিজেপির নিরঙ্কুশ জয় মমতার পরাজয়,সরকার গঠন করছে বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা...

স্যামসাং পরিবারে রেকর্ড ৮ বিলিয়ন ডলার উত্তরাধিকার কর পরিশোধ

দক্ষিণ কোরিয়ার বৃহৎ শিল্পগোষ্ঠী স্যামসাংয়ের পরিবারের সদস্যরা দেশটির ইতিহাসে সর্বোচ্চ প্রায় ৮...

ভোট উত্তেজনায় তৃষা-বিজয়ের সম্পর্কের গুঞ্জন নতুন মাত্রা

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে ঘিরে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক সেই সময়...

হরমুজ প্রণালিতে আরব আমিরাতের তেলের ট্যাংকারে হামলা

হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি তেলের ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে...