Home জাতীয় দুর্ঘটনা বাস-টমটমের সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত
দুর্ঘটনা

বাস-টমটমের সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত

Share
Share

নেত্রকোনা সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে গরুবাহী টমটমের সংঘর্ষে মোহন মিয়া (৫০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় টমটমের চালক আহত হয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার চল্লিশা ইউনিয়নের বাগড়া বাজার এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহন মিয়া ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে বাগড়া বাজার এলাকায় নেত্রকোনাগামী গরুবাহী টমটমের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে টমটমে থাকা মোহন মিয়া গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় টমটমের চালকও আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোহন মিয়ার মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। আহত টমটমচালককে স্থানীয় লোকজন উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করেন।

নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোয়াইনঘাটে সড়কের মাঝখানে ৯০ গাছ রেখেই আরসিসি ঢালাই

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের হাদারপার-দমদমা সড়কের মাঝখানে ৯০টি গাছ রেখেই চলছে আরসিসি ঢালাইয়ের কাজ। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও গাছগুলো অপসারণ না করায়...

সরকারি মালামাল নিষ্পত্তিতে ভূমিকা, কোর্ট ইন্সপেক্টরকে সম্মাননা

সরকারি নির্দেশনা ও বিধিবিধান অনুসরণ করে সরকারি মালামাল ধ্বংস ও নিষ্পত্তির কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় নওগাঁ সদর কোর্টের কোর্ট ইন্সপেক্টর মো. আনিসুর রহমানকে...

Related Articles

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চরচাকলা গ্রামে মরানদীতে গোসল করতে নেমে পাঁচ...

২৫ সেকেন্ডে ১২ গুলি, জিমের সামনে খুন গায়ক অঙ্কিত

ভারতের উত্তর প্রদেশের শামলিতে জিম থেকে বের হওয়ার পর হরিয়ানভি গায়ক ও...

‘আমার তিন স্বজন বেঁচে আছেন, নাকি মারা গেছেন, কিছুই জানি না’

নেপালে বিপর্যয়ের আগে একটি দুর্গম জেলায় কাজ করতে গিয়েছিলেন তারা থাপা মাগারের...

রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণ, নিহত বাংলাদেশি শ্রমিক; নিখোঁজ ১

রাশিয়ার আমুর অঞ্চলে আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে (এজিসিসি) বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায়...