Home সাম্প্রতিক নেপালের পাহাড়ি ঢল বাংলাদেশে আসতে পারে যে পথে
সাম্প্রতিক

নেপালের পাহাড়ি ঢল বাংলাদেশে আসতে পারে যে পথে

Share
Share

নেপালের পাহাড়ি অঞ্চলে সৃষ্ট আকস্মিক বন্যার অতিরিক্ত পানি ভারতের বিহার হয়ে ফারাক্কা বাঁধ অতিক্রম করে বাংলাদেশের গঙ্গা নদীতে প্রবেশ করতে পারে। পরে এই পানি যমুনার সঙ্গে মিলিত হয়ে পদ্মায় যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে গঙ্গা-পদ্মা অববাহিকায় সতর্ক নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ এসব তথ্য জানান।

মোস্তফা কামাল পলাশের ভাষ্য অনুযায়ী, তিব্বত-নেপাল সীমান্তে সৃষ্ট আকস্মিক বন্যার পানি ভোটি কোশি ও ত্রিশুলি নদী হয়ে নারায়ণী-গন্ধক নদীব্যবস্থার মাধ্যমে ভারতের বিহারের দিকে অগ্রসর হচ্ছে। ভারতের কেন্দ্রীয় পানি কমিশন গন্ধক নদীর ভাটিতে সম্ভাব্য পানি বৃদ্ধির বিষয়ে সতর্কতা জারি করেছে বলেও তিনি উল্লেখ করেন।

পরিস্থিতি মোকাবিলায় বিহার সরকার ভালমিকিনগরের গন্ধক বাঁধের ৩৬টি গেট খুলে দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানান তিনি।

তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, গন্ধক নদীর অতিরিক্ত পানি বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে হাজিপুর-সোনেপুর এলাকায় গঙ্গা নদীতে মিলিত হতে পারে। এরপর গঙ্গার প্রবাহের সঙ্গে পূর্ব দিকে অগ্রসর হয়ে ফারাক্কা বাঁধ অতিক্রম করে বাংলাদেশের গঙ্গায় প্রবেশের সম্ভাবনা রয়েছে। পরে এই পানি যমুনার সঙ্গে মিলিত হয়ে পদ্মায় যুক্ত হতে পারে।

সম্ভাব্য গতিপথ হিসেবে তিনি উল্লেখ করেছেন—ভালমিকিনগর, গন্ধক নদী, হাজিপুর-সোনেপুর, গঙ্গা, পূর্ব বিহার, ফারাক্কা হয়ে বাংলাদেশ।

তবে নেপালে সৃষ্ট এই পাহাড়ি ঢলের পানি ঠিক কখন বাংলাদেশে পৌঁছাবে, তা এখনই নির্ভরযোগ্যভাবে বলা সম্ভব নয়। দীর্ঘ নদীপথ অতিক্রমের সময় ঢলের পানির প্রবাহ ও তীব্রতা কমে যেতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে বিহারের গঙ্গা নদীর কয়েকটি পর্যবেক্ষণ কেন্দ্রে পানি ইতিমধ্যে বিপৎসীমার ওপরে রয়েছে বলে জানান মোস্তফা কামাল পলাশ। নেপাল থেকে অতিরিক্ত পানি গঙ্গায় যুক্ত হলে ভাটির অঞ্চলের পরিস্থিতি আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণের প্রয়োজন হতে পারে।

এ অবস্থায় বাংলাদেশের গঙ্গা-পদ্মা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের, বিশেষ করে চরাঞ্চলের মানুষকে আতঙ্কিত না হয়ে নদীর পানির উচ্চতার পরিবর্তনের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা, আহত বাংলাদেশিদের পাশে ধর্মমন্ত্রী কায়কোবাদ

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় বাংলাদেশি নাগরিকদের হতাহত হওয়ার ঘটনায় গভীর শোক, উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী...

জমি নিয়ে বিরোধে চাচা-চাচিকে মারধরের অভিযোগ নৌবাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে

কুমিল্লার দেবিদ্বারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে চাচা ও চাচিকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে নৌবাহিনীর কর্মকর্তা বশিরের বিরুদ্ধে। এ ঘটনায় আহত...

Related Articles

কাদের মির্জা ও তাঁর স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা

জ্ঞাত আয়বহির্ভূত বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার...

পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, হাসপাতালে ৪ ফায়ার ফাইটার

পুরান ঢাকার ব্যস্ততম চকবাজার এলাকার ছোটকাটারার ইউসুফ খান প্লাজা মার্কেটে সংঘটিত ভয়াবহ...

স্ত্রীর নিথর দেহ রেখে মসজিদে আজান দিলেন স্বামী, নামাজ শেষে প্রাণ হারালেন তিনিও

ঘরে পড়ে রয়েছে চিরবিদায় নেওয়া অর্ধাঙ্গিনীর নিথর দেহ। সেই গভীর শোক বুকে...

দিল্লিতে দমন-পীড়ন বন্ধের দাবিতে শাহবাগে মশালমিছিল

ভারতের দিল্লিতে চলমান ছাত্র-জনতার আন্দোলনে দমন-পীড়ন বন্ধ ও গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে...

;