Home জাতীয় দুর্ঘটনা প্রতিমা বিসর্জনের জন্য নেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে পূজা কমিটির সদস্যের মৃত্যু
দুর্ঘটনা

প্রতিমা বিসর্জনের জন্য নেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে পূজা কমিটির সদস্যের মৃত্যু

Share
Share

ময়মনসিংহের গৌরীপুর পৌরশহরে পূজামণ্ডপ থেকে বিসর্জনের জন্য প্রতিমা ঘাটে নেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঞ্জীব চৌহান (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাতে পৌরশহরের মাস্টারপাড়া মহল্লার ঝলক পূজামণ্ডপে এ ঘটনা ঘটে। সঞ্জীব ওই পূজা কমিটির সদস্য ছিলেন। তিনি ওই মহল্লার শ্যামলাল চৌহানের ছেলে।

পূজামণ্ডপ সূত্রে জানা গেছে, মাস্টারপাড়া মহল্লায় ‘ঝলক মাস্টারপাড়া’ পূজা কমিটির উদ্যোগে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়। বুধবার রাতে বিসর্জনের জন্য প্রতিমাটি ট্রাকে তোলা হয়। এরপর সেটি রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চবিদ্যালয়সংলগ্ন অনন্ত সাগর পুকুরের ঘাটে নেওয়ার প্রস্তুতি চলছিল।

ট্রাকটি মণ্ডপ থেকে বের হওয়ার সময় রাস্তার ওপর একটি বৈদ্যুতিক তার ঝুলে থাকতে দেখা যায়। সঞ্জীব হাত দিয়ে তারটি সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সঞ্জীবের স্ত্রী শীলা চৌহান বলেন, ‘আমাকে ঘরে থাকতে বলে তিনি মণ্ডপের উদ্দেশে বের হন। কিছুক্ষণ পরই শুনি, তিনি মারা গেছেন। আমার দুই সন্তান বাবাহারা হয়ে গেল।’

ঝলক মাস্টারপাড়া পূজা কমিটির সভাপতি অজিত চৌহান বলেন, সঞ্জীব তাঁদের পূজা কমিটির সদস্য ছিলেন। প্রতিমা বিসর্জনের জন্য ঘাটে নেওয়ার সময় রাস্তার ওপর ঝুলে থাকা তার সরাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

মণ্ডপের আলোকসজ্জা ও বিদ্যুতের কাজের দায়িত্বে থাকা ব্যক্তিদের দায়ী করে অজিত চৌহান বলেন, বিদ্যুতের তারে ত্রুটি থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তাঁরা তারের ত্রুটি পরীক্ষা করলে এমন দুর্ঘটনা এড়ানো যেত।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরুর জন্য ঘাস কাটা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে সাতটার...

দৈনিক মুন্সীগঞ্জের বার্তার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

  মুন্সীগঞ্জে দৈনিক মুন্সীগঞ্জের বার্তার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে পত্রিকাটির কার্যালয়ে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়সহ বিভিন্ন...

Related Articles

মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ, এক দিন পর মিলল শিশুর মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার এক দিন পর...

কক্সবাজারের হিমছড়িতে সাগরে ডুবে ৪ পর্যটকের প্রাণহানি, এখনও নিখোঁজ ১

কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করতে এসে সাগরের উত্তাল জোয়ারের পানিতে তলিয়ে গিয়ে প্রাণ...

কক্সবাজারের হিমছড়িতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ একজন

  কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায়...

সীতাকুণ্ডে মাইক্রোবাস দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু, আহত ৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দিলে মা-মেয়ের মৃত্যু হয়েছে।...

;