Home জাতীয় দুর্ঘটনা বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৮৬ হাজার মানুষ
দুর্ঘটনা

বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৮৬ হাজার মানুষ

Share
Share

বাংলাদেশে গত ১১ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৮৬ হাজার ৬৯০ জন মানুষ, আহত হয়েছেন আরও এক লাখ ৫৩ হাজারের বেশি। যাত্রী অধিকার দিবস উপলক্ষে শনিবার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, শুধু ঢাকাতেই প্রতিদিন যানজটে নষ্ট হচ্ছে ৩২ লাখ কর্মঘণ্টা, যার আর্থিক ক্ষতি বছরে দাঁড়াচ্ছে প্রায় ৯৮ হাজার কোটি টাকা। এ ছাড়া যানজটের কারণে সংসার ভাঙার ঝুঁকি পর্যন্ত বেড়েছে ৫০ শতাংশ।

আলোচনায় বক্তারা বলেন, দুর্ঘটনা ও যানজটের কারণে অর্থনীতি, স্বাস্থ্য ও সামাজিক কাঠামো মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। কিন্তু পরিবহন খাতে দুর্নীতি ও ভুল নীতি পরিস্থিতিকে আরও জটিল করেছে। তারা নির্বাচনী ইশতেহারে উন্নত গণপরিবহনকে অন্তর্ভুক্ত করার দাবি জানান।

সভায় জানানো হয়, অধিকাংশ চালকের লাইসেন্স নেই, আবার অনেকেই মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালান। এ বিষয়ে সরকারের কঠোর নজরদারি জরুরি। একই সঙ্গে দুর্ঘটনাপ্রবণ বাঁক সোজা করে সড়ক সংস্কার না করলে প্রাণহানি কমবে না। বক্তারা অভিযোগ করেন, যাত্রীদের কাছ থেকে ইনস্যুরেন্সের টাকা নেওয়া হলেও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা কোনো সুবিধা পান না।

স্বাস্থ্যবিশেষজ্ঞদের বরাত দিয়ে আলোচনায় আরও বলা হয়, যানজট শুধু অর্থনৈতিক ক্ষতিই করছে না, বরং নাগরিকদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। এতে উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগ ও শ্বাসকষ্ট বাড়ছে, শিশুদের বুদ্ধির বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে এবং কিশোরদের বিপথগামিতার অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে বেকারত্ব ও দীর্ঘস্থায়ী যানজট।

সভায় আরও বক্তব্য দেন যাত্রী কল্যাণ সমিতির সভাপতি শরিফ রফিকুজ্জামান, গণ অধিকারের মুখপাত্র ফারুক খান, এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক মেজর (অব.) আবদুল ওহাব মিনার ও গণসংহতি আন্দোলনের দীপক রায়। তারা বলেন, যাত্রীদের অধিকার রক্ষায় রাজনৈতিক অঙ্গীকার ছাড়া স্থায়ী পরিবর্তন সম্ভব নয়।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভেনিস উৎসবে গাজা নিয়ে তৈরি তথ্যচিত্র ‘নাজা’র পুরষ্কার জয়: নির্মাতাদের হুমকি দিলেন ইসরায়েলি মন্ত্রী

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে তৈরি তথ্যচিত্র ‘নাজা’ বিশেষ জুরি পুরষ্কার জয় করার পর চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন...

হাসপাতাল ব্যবস্থাপককে বস্তায় ভরে টেনে নেওয়ার ভিডিও: বাস্তবে যা ঘটেছে

রাজধানীর মিরপুরে সাদা বস্তায় মুড়ে এক ব্যক্তিকে রহস্যজনকভাবে টেনে নেওয়ার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে চাঞ্চল্য ও অপহরণ আতঙ্ক তৈরি...

Related Articles

লালপুরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোরের লালপুরে পরিত্যক্ত ডোবার পানিতে ডুবে হামিম আলী (৩) নামে এক শিশুর...

বঙ্গোপসাগরে ট্রলারডুবির পর ১৪ জেলে উদ্ধার, সন্ধান নেই ট্রলারের

বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে বরগুনার তালতলীতে...

কালকিনিতে রাইস কুকারের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

নাজমুল হাসান, মাদারীপুর মাদারীপুরের কালকিনিতে রাইস কুকারে রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবার পেল ১ কোটি ৩১ লাখ টাকা

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ২৭টি...