Home সাম্প্রতিক বরযাত্রীর অটোরিকশা খালে পড়ে ১২ জনের মৃত্যু
সাম্প্রতিক

বরযাত্রীর অটোরিকশা খালে পড়ে ১২ জনের মৃত্যু

Share
Share

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কোট আদ্দু জেলায় বরযাত্রীবাহী একটি অটোরিকশা খালে পড়ে ছয় শিশুসহ ১২ জন নিহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) রাতে মুজাফফরগড় খালে এ দুর্ঘটনা ঘটে। দুই দিনের উদ্ধার অভিযানে ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পাকিস্তান টুডে জানিয়েছে, তিনটি অটোরিকশায় করে বরযাত্রীরা লোমার ওয়ালা থেকে বাসিত আরিন যাচ্ছিলেন। অটোরিকশাগুলোতে অতিরিক্ত যাত্রী ছিল। দ্রুতগতির কারণে একটি অটোরিকশার চালক নিয়ন্ত্রণ হারালে সেটি খালে পড়ে যায়। দুর্ঘটনার সময় ওই অটোরিকশায় ২৪ জন ছিলেন।

তিনজন সাঁতরে তীরে উঠে স্থানীয়দের খবর দেন। পরে উদ্ধারকারী ও স্থানীয়রা রাতভর অভিযান চালিয়ে ছয়জনকে জীবিত এবং তিনজনের মরদেহ উদ্ধার করেন। মঙ্গলবার আরও নয়টি মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারকারী দলের ইনচার্জ ওসামা জিসান জানান, এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রায় ১৫ থেকে ২০ ফুট গভীর খালটির প্রস্থ ১০০ থেকে ১২০ ফুট। ঘটনাস্থল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরেও একজনের মরদেহ পাওয়া গেছে।

সূত্র: পাকিস্তান টুডে

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের একমাত্র যোগ্যতা হলো তারা বিএনপির নেতা বা কর্মী’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়...

ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নির্ধারিত সব ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও শত শত প্রার্থী নিয়োগপত্র...

Related Articles

কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...

কক্সবাজারে অপহরণের চার ঘণ্টা পর মহাসড়কে মিলল ছাত্রদল নেতার ক্ষতবিক্ষত মরদেহ

কক্সবাজারের চকরিয়ায় বাড়ি ফেরার পথে ব্যবসায়ী ও স্থানীয় ছাত্রদল নেতা মোহাম্মদ ইসফাতুল...

ভারতে বাড়ির সামনে মদ পানে বাধা দেওয়ায় ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার ২

ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে নিজ বাড়ির সামনে মদ্যপান ও গালাগালি করতে বাধা...

‘কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কি সামলাবেন?’: সালমানের স্টুডিও ভাঙচুর ইস্যুতে বিরোধীদলীয় নেতার ক্ষোভ

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় জুলাইযোদ্ধা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত...

;