Home সাম্প্রতিক ঈশ্বরগঞ্জে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, বাদ পড়া প্রার্থীর নাম চূড়ান্ত তালিকায়
সাম্প্রতিক

ঈশ্বরগঞ্জে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, বাদ পড়া প্রার্থীর নাম চূড়ান্ত তালিকায়

Share
Share

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের অধীনে ‘ফ্যামিলি কার্ড’-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। লিখিত পরীক্ষায় বাদ পড়া এবং পাশের নান্দাইল উপজেলার বাসিন্দাদেরও চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় প্রার্থীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলায় ১২৬ জন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের জন্য লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়। গত সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নির্ধারিত ওয়েবসাইটে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।

ফল প্রকাশের পর কয়েকজন প্রার্থী অভিযোগ করেন, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ না নেওয়া এবং ব্যবহারিক পরীক্ষার তথ্য জমা না দেওয়া ব্যক্তিদেরও চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে। পাশাপাশি নান্দাইল উপজেলার কয়েকজন বাসিন্দাকেও ঈশ্বরগঞ্জের প্রার্থী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

অন্যদিকে, তিন ধাপের পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েও অনেক প্রার্থীকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

জাটিয়া ইউনিয়নের এক পরীক্ষার্থী বলেন, তিনি লিখিত, মৌখিক ও ব্যবহারিক—তিনটি পরীক্ষায় অংশ নিয়েছেন। এরপরও তাকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। তার অভিযোগ, লিখিত পরীক্ষায় বাদ পড়া কয়েকজনের নাম চূড়ান্ত তালিকায় রয়েছে।

আঠারবাড়ী ইউনিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষার্থী বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী স্থানীয় শিক্ষিত তরুণদের দিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কথা থাকলেও নান্দাইলের বাসিন্দাদেরও চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে। এতে স্থানীয় যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয়দের দাবি, নিয়োগ প্রক্রিয়ার অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রকৃত যোগ্য প্রার্থীদের অন্তর্ভুক্ত করা হোক।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের একমাত্র যোগ্যতা হলো তারা বিএনপির নেতা বা কর্মী’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়...

ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নির্ধারিত সব ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও শত শত প্রার্থী নিয়োগপত্র...

Related Articles

কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...

কক্সবাজারে অপহরণের চার ঘণ্টা পর মহাসড়কে মিলল ছাত্রদল নেতার ক্ষতবিক্ষত মরদেহ

কক্সবাজারের চকরিয়ায় বাড়ি ফেরার পথে ব্যবসায়ী ও স্থানীয় ছাত্রদল নেতা মোহাম্মদ ইসফাতুল...

ভারতে বাড়ির সামনে মদ পানে বাধা দেওয়ায় ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার ২

ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে নিজ বাড়ির সামনে মদ্যপান ও গালাগালি করতে বাধা...

‘কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কি সামলাবেন?’: সালমানের স্টুডিও ভাঙচুর ইস্যুতে বিরোধীদলীয় নেতার ক্ষোভ

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় জুলাইযোদ্ধা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত...

;