Home আঞ্চলিক ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়ে সিম বিক্রির অভিযোগ
আঞ্চলিকময়মনসিংহ

‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়ে সিম বিক্রির অভিযোগ

Share
Share

ময়মনসিংহের নান্দাইলে মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়ে সাধারণ মানুষের কাছে মোবাইল ফোনের সিম বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক সিম বিক্রেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা। পরে সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেয় পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) উপজেলার গাংগাইল ইউনিয়নের পণ্ডিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পণ্ডিতপুর গ্রামের আঞ্জু মিয়ার ছেলে রুবেল মিয়ার অনুরোধে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়, ফ্যামিলি কার্ড পেতে হলে জাতীয় পরিচয়পত্র ও ২০০ টাকা নিয়ে বুধবার সকালে রুবেলের দোকানে যেতে হবে।

এই ঘোষণা শুনে সকাল থেকেই শতাধিক নারী দোকানটির সামনে ভিড় করেন। তাঁদের মধ্যে অনেকেই দরিদ্র পরিবারের সদস্য।

ভুক্তভোগী ফিরোজা ও সাবিনা খাতুনের অভিযোগ, দোকানে যাওয়ার পর তাঁদের কাছ থেকে ২০০ টাকা করে নেওয়া হয়। বিনিময়ে দেওয়া হয় গ্রামীণফোনের একটি করে সিম। তাঁদের বলা হয়, সিম না কিনলে ফ্যামিলি কার্ড পাওয়া যাবে না।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

অভিযোগের বিষয়ে রুবেল মিয়া মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার কথা স্বীকার করলেও ফ্যামিলি কার্ডের কথা বলতে বলেননি বলে দাবি করেন। তাঁর ভাষ্য, মসজিদের ইমাম ঘোষণা দেওয়ার সময় ভুল করেছেন।

তবে রুবেলের দাবি অস্বীকার করেছেন মসজিদের ইমাম আবদুল মান্নান। তিনি জানান, স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতে রুবেল তাঁকে ফ্যামিলি কার্ডের কথা ঘোষণা দিতে বলেছিলেন।

খবর পেয়ে নান্দাইল মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় স্থানীয় বাসিন্দাদের আটক করা আচারগাঁও গ্রামের সিম বিক্রেতা আমিনুর রহমানকে থানায় নেওয়া হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেল মিয়া ঘটনাস্থল ছেড়ে চলে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ জানিয়েছেন, ঘটনাটি তদন্তের জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি ভুল-বোঝাবুঝির কারণে ঘটেছে বলে জানা গেছে। এ বিষয়ে কেউ সুনির্দিষ্ট অভিযোগ না করায় মুচলেকা নিয়ে আটক সিম বিক্রেতাকে ছেড়ে দেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদী কর্মকাণ্ড চালায় এবং ক্ষমতার বাইরে থাকলে নাশকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসে জড়িয়ে পড়ে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির...

অবৈধ হুটার ও হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে ১ ডিসেম্বর থেকে অভিযান

রাজধানীতে অননুমোদিত হুটার, উচ্চ শব্দের হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে আগামী ১ ডিসেম্বর থেকে অভিযান চালাবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর...

Related Articles

ফরিদপুরে বাড়ি থেকে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার, আটক ১

ফরিদপুরের নগরকান্দায় একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার করেছে পুলিশ।...

গোপালগঞ্জ শহরে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন

গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে দেশীয় অস্ত্র হাতে বিক্ষোভ ও মহড়ার অভিযোগ উঠেছে...

নড়াইলে বিএনপির মিছিলে হামলা, দুই নেতা নিহত

নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে হামলায় দলটির সহযোগী সংগঠনের দুই নেতা নিহত হয়েছেন।...

নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, ফটকে ছবি পুড়িয়ে বিক্ষোভ

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে...

;