Home আঞ্চলিক নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, ফটকে ছবি পুড়িয়ে বিক্ষোভ
আঞ্চলিক

নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, ফটকে ছবি পুড়িয়ে বিক্ষোভ

Share
Share

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছেন একদল যুবক। এ সময় বাড়ির ফটকে শামীম ওসমানের ছবি সাঁটিয়ে তাতে আগুন দেওয়া হয়। বুধবার (১৮ নভেম্বর) রাতে ফতুল্লার জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত নয়টার দিকে ১৫ থেকে ২০ জন যুবক মিছিল নিয়ে শামীম ওসমানের বাড়ির সামনে জড়ো হন। মিছিলটির নেতৃত্বে ছিলেন সরকারি কদম রসুল কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রদল নেতা আতিকুর রহমান রিফাত, যিনি শেখ রিফাত নামেও পরিচিত।

এ সময় মিছিলকারীরা বাড়ির ফটকে শামীম ওসমানের ছবি লাগিয়ে তাতে আগুন দেন। তাঁরা শেখ হাসিনার ফাঁসির দাবিসহ বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে কয়েকজন যুবক বাড়ির ভেতরে আগুন দেওয়ার চেষ্টা করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও জামতলা এলাকার নৈশপ্রহরী হারুন অর রশিদ জানান, একদল যুবক মিছিল নিয়ে এসে বাড়ির বিভিন্ন স্থানে আগুন দেওয়ার চেষ্টা করেন। এ সময় কয়েকটি স্থানে আগুন ধরে যায়।

তিনি আরও জানান, যুবকেরা বাড়ির ভেতরেও আগুন দেওয়ার চেষ্টা করেন। তবে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে বাধা দিলে তাঁরা ঘটনাস্থল ছেড়ে চলে যান। পরে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানিয়েছেন, সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার খবর পুলিশ পেয়েছে। তবে কারা এ ঘটনায় জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিকেলে শামীম ওসমানের জামতলার ডুপ্লেক্স বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

একই দিন উত্তর চাষাঢ়া এলাকায় তাঁর ভাই ও সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানের তিনতলা বাড়িতেও হামলা ও আগুন দেওয়া হয়। সেদিন নারায়ণগঞ্জের বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনাতেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩৬ ঘণ্টা পর স্বামীর মরদেহ নিলেন স্ত্রী, দাফনে হুমকির অভিযোগ

ময়মনসিংহে পিটুনিতে নিহত মেহেদী হাসানের মরদেহ প্রায় ৩৬ ঘণ্টা পর হাসপাতালের মর্গ থেকে গ্রহণ করেছেন তাঁর স্ত্রী মিম আক্তার। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল...

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদী কর্মকাণ্ড চালায় এবং ক্ষমতার বাইরে থাকলে নাশকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসে জড়িয়ে পড়ে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির...

Related Articles

ফরিদপুরে বাড়ি থেকে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার, আটক ১

ফরিদপুরের নগরকান্দায় একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার করেছে পুলিশ।...

‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়ে সিম বিক্রির অভিযোগ

ময়মনসিংহের নান্দাইলে মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়ে সাধারণ মানুষের কাছে...

গোপালগঞ্জ শহরে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন

গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে দেশীয় অস্ত্র হাতে বিক্ষোভ ও মহড়ার অভিযোগ উঠেছে...

নড়াইলে বিএনপির মিছিলে হামলা, দুই নেতা নিহত

নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে হামলায় দলটির সহযোগী সংগঠনের দুই নেতা নিহত হয়েছেন।...

;