Home জাতীয় ফেনীতে র‍্যাব ক্যাম্পের পাশ থেকে অস্ত্রের মুখে গরু ছিনতাই
জাতীয়

ফেনীতে র‍্যাব ক্যাম্পের পাশ থেকে অস্ত্রের মুখে গরু ছিনতাই

Share
Share

ফেনীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিক্রির জন্য আনা এক ব্যবসায়ীর গরুর পালে হানা দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শনিবার (২৩ মে) ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুরে অবস্থিত র‍্যাব ক্যাম্প সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, ঈদুল আজহাকে সামনে রেখে মানুষের কাছ থেকে ঋণ নিয়ে তিনি আটটি গরু কিনেন। বিক্রির উদ্দেশে গরুগুলো ফেনী শহরের রামপুর এলাকায় এনে বেঁধে রেখে পাহারা দিচ্ছিলেন। ভোরের দিকে চার থেকে পাঁচ জনের একটি দল এসে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি গরু গাড়িতে তুলে নিয়ে যায়।

তিনি বলেন, আমি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে তারা গাড়িটির পেছনে ধাওয়া করলেও ছিনতাইকারীদের আটকাতে পারেনি। প্রশাসনের কাছে গরুটি উদ্ধারের দাবি জানাচ্ছি।

স্থানীয়রা জানান, অনেকেই একটু লাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু এনে ফেনীর হাট-বাজারে বিক্রি করছেন। কিন্তু এভাবে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। অন্য ব্যবসায়ীরাও নিজেদের নিরাপত্তা ও গবাদিপশু নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘রামপুরে ব্যবসায়ীকে জিম্মি করে গরু ছিনতাইয়ের ঘটনাটি শুনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে কাউকে ছাড় দেওয়া হবে না।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরান যুদ্ধের ৪০ দিনে ৪২ বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে পরিচালিত মার্কিন সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ (Operation Epic Fury)-তে বড় ধরনের ধাক্কা খেয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী। প্রায় ৪০ দিনের এই সশস্ত্র...

স্কুল চেয়ারম্যানের ‘অপমানে’ দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা: বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীর দনিয়া এলাকার ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের সাবিকুন নাহার নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ...

Related Articles

হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল ৫০০

হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা ৫০০ ছাড়ালো। গত...

দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান শেখ হাসিনা

মৃত‍্যুদণ্ডের আদেশ মাথায় নিয়ে দেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে...

চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আসামির দায় স্বীকার

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকায় সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চাঞ্চল্যকর...

এবার নারায়ণগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণ, জনতার রোষানলে যুবক

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার...