Home আঞ্চলিক ফরিদপুরে বাবার সামনেই ট্রাকচাপায় শিশুর মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

ফরিদপুরে বাবার সামনেই ট্রাকচাপায় শিশুর মৃত্যু

Share
Share

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বাবা আতাউর রহমানের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় তাসমিয়া আক্তার (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন বাবা আতাউর রহমান, যাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসমিয়া খুলনার দাকোপ এলাকার আতাউর রহমানের মেয়ে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আতাউর রহমান গোপালগঞ্জের মুকসেতপুর উপজেলার বাসুদেবপুর জামে মসজিদে ইমামতি করেন এবং পরিবারসহ সেখানে ভাড়া থাকেন। ফরিদপুর ফেরার পথে পেছন থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তাসমিয়া ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে চলে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা আহত আতাউরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান বলেন, “দুর্ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। বাবার সামনেই শিশুটি নিহত হয়েছে। নিহত শিশুর মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

তাসনিম জারার বিস্ফোরক স্ট্যাটাস

সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। শুক্রবার (৮ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে...

বেড়েছে ডিমের দাম, হালি ৫০ টাকা

এক সপ্তাহ আগেও খুচরা পর্যায়ে প্রতিটি ডিম বিক্রি হয়েছে সর্বোচ্চ ১১ টাকায়। কিন্তু শুক্রবার রাজধানর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে প্রতিটি...

Related Articles

চীনকে পেছনে ফেলে র্শীষে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানি কমলেও দ্বিতীয় স্থানে উঠেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের পাল্টা...

বিদেশ নেওয়া হতে পারে কারিনা কায়সারকে, সর্বশেষ অবস্থা জানাল পরিবার

অভিনেত্রী ও কনটেন্ট নির্মাতা কারিনা কায়সার এখনো সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। শুক্রবার (৮...

আপিল বিভাগে আইভীর জামিন বহাল: কারামুক্তিতে কোনো বাধা নেই

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর স্থায়ী জামিন বহাল রেখেছেন...

দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন আসিফ মাহমুদ

দক্ষিণ কোরিয়ার উদ্দেশে দেশ ছাড়ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ...