Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে পোষা কুকুরের গুলিতে আহত মালিক!
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পোষা কুকুরের গুলিতে আহত মালিক!

Share
Share

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক ব্যক্তি নিজের পোষা কুকুরের কারণে দুর্ঘটনাবশত শটগানের গুলিতে আহত হয়েছেন। ৫৩ বছর বয়সী ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

নিউ ইয়র্ক টাইমস জানায়, ব্যক্তি তার শটগান পরিষ্কার করছিলেন। এক পর্যায়ে তিনি বন্দুকটি বিছানায় রেখে বিরতি নেন। ঠিক তখনই তার পোষা কুকুরটি আদর নিতে বিছানায় লাফিয়ে উঠে—কুকুরটির সেই আকস্মিক লাফেই শটগান থেকে গুলি ছুটে গিয়ে মালিকের পিঠের নিচের অংশে লাগে।

ডেইলি মেইল জানায়, রাত ১১টা ১৩ মিনিটে আহত ব্যক্তির ছেলে ৯১১-এ ফোন করে গুলিবিদ্ধ হওয়ার খবর দেয়। পরে পুলিশ গিয়ে দেখে কুকুরের লাফের সময়ই শটগান সক্রিয় হয়ে গুলি ছুটেছিল। ট্রিগারে কুকুরের থাবা আটকে গিয়েছিল কি না কিংবা সেফটি লক বন্ধ ছিল কি না—তা এখনো নিশ্চিত নয়।শটগানের ভেতর একটি খালি শেল পাওয়া গেছে, গুলির সময় ব্যক্তি ও তার ছেলে আলাদা কক্ষে ছিলেন বাড়িতে আরও দুইটি কুকুর ছিল। ঘটনাটি প্রাথমিকভাবে নিছক দুর্ঘটনা বলেই মনে করছে পুলিশ।

আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুতর আঘাত পাওয়ায় প্রথম দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে; আরেকটি সার্জারিরি প্রয়োজন হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কুবিতে ৪০২ শিক্ষার্থীর জন্য ৩১ লাখ টাকার মেধাবৃত্তি, স্টাইপেন্ড ও স্পোর্টস স্কলারশিপ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪–২৫ অর্থবছরের জন্য মেধাবৃত্তি, অসচ্ছল মেধাবী স্টাইপেন্ড ও স্পোর্টস স্কলারশিপ বাবদ মোট ৩১ লাখ ২৮ হাজার ৫০০ টাকা প্রদান করা...

মসজিদ থেকেই মাদকবিরোধী জনসচেতনতা, ব্যতিক্রমী উদ্যোগ মুরাদনগর থানার ওসির

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরকে মাদকমুক্ত করার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী।...

Related Articles

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পাকেতা, শেষ ষোলোর আগে বড় ধাক্কা খেল ব্রাজিল

বিশ্বকাপের নকআউট পর্ব বা শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেই বড় ধরনের দুঃসংবাদ...

ট্রাম্পের জন্মগত নাগরিকত্ব আদেশ বাতিল

যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মগ্রহণ করলেই স্বাভাবিক নিয়মে দেশটির নাগরিকত্ব পাওয়ার ১৫০ বছরের পুরোনো...

‘আগামী ৩০ দিন হরমুজের নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে’: বিশ্বকে সতর্ক করলেন আব্বাস আরাঘচি

মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালির নিরাপত্তা ও ব্যবস্থাপনা...

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার মাঝেই আরও উন্নত অস্ত্র তৈরি করেছে ইরান

ইরানের সেনাবাহিনী দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক ৪০ দিনের সংঘাত...