Home জাতীয় পীরগঞ্জে রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন
জাতীয়

পীরগঞ্জে রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

Share
Share

মো. আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)


ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিশা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার পূর্ব চৌরাস্তায় ‘কিক অফ ব্রাদার্স পীরগঞ্জ, ঠাকুরগাঁও’ নামের একটি সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে সংগঠনটির সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা রামিশা হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার এবং দেশের নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, “আমরা সরকারের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। দেশে মা-বোন ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একটি শিশু ধর্ষণ ও হত্যার শিকার হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।”

তাঁরা আরও বলেন, “এ ধরনের ঘটনা বারবার ঘটছে। আমরা শুধু শোক প্রকাশ করতে নয়, দ্রুত বিচার ও নিরাপদ সমাজের দাবি জানাতে এখানে এসেছি।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না- চিফ প্রসিকিউটর

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামি নির্দিষ্ট আইনি সময়সীমা অর্থাৎ ৩০ দিনের মধ্যে আপিল না করলে তিনি আর সেই আইনি সুযোগ পাবেন না বলে স্পষ্ট জানিয়েছেন...

যুদ্ধের ড্রোন কেনার খরচ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করার পরিকল্পনা ইউক্রেনের

রাশিয়ার বিরুদ্ধে চলমান সামরিক সংঘাতের বিপুল ব্যয় সামাল দিতে এবার প্রাপ্তবয়স্ক বিনোদন বা পর্নোগ্রাফি শিল্পকে বৈধতা দেওয়ার উদ্যোগ নিয়েছে ইউক্রেন। প্রস্তাবিত একটি আইনের...

Related Articles

নবম পে-স্কেল হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অন্তর্ভুক্ত হবেন তিন শর্তে

নবম জাতীয় পে-স্কেল ঘোষিত হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এর আওতায় নেওয়ার বিষয়টি সরকারের...

ভেনিসে হামলা-লাঞ্ছনা: মামলা না করে বাংলাদেশে ফিরবেন না বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে থানায়...

তিন শিক্ষার্থীকে বলাৎকার : ঝিনাইদহে মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের (বলাৎকার) অভিযোগে দারুল উলুম মাদরাসার...

খাটের সঙ্গে শিকলে বেঁধে স্ত্রীকে নির্মম নির্যাতন, তিন দিন পর লাশ উদ্ধার

রাজধানীর খিলক্ষেতে স্ত্রীকে খাটের সঙ্গে শিকলে বেঁধে বেল্ট দিয়ে পিটিয়ে অমানবিক নির্যাতনের...