Home জাতীয় অপরাধ বকশীগঞ্জে বিএনপি নেতাদের হাতে ৪ হাজার ২৪টি ভিজিএফ কার্ড হস্তান্তরের অভিযোগ
অপরাধ

বকশীগঞ্জে বিএনপি নেতাদের হাতে ৪ হাজার ২৪টি ভিজিএফ কার্ড হস্তান্তরের অভিযোগ

Share
Share

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে হতদরিদ্রদের জন্য বরাদ্দ করা সরকারি ভিজিএফের ৪ হাজার ২৪টি কার্ড বিএনপির নেতাকর্মীদের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ এসব কার্ড বিএনপির নেতাদের হাতে হস্তান্তর করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে বগারচর ইউনিয়নের হতদরিদ্র, দুস্থ ও অসহায় পরিবারের জন্য সরকার ৮ হাজার ৪৮টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেয়। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল পাওয়ার কথা। সে হিসাবে ইউনিয়নের জন্য মোট ৮০ হাজার ৪৮০ কেজি চাল বরাদ্দ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বৃহস্পতিবার দুপুরে মোট বরাদ্দের অর্ধেক অর্থাৎ ৪ হাজার ২৪টি কার্ড সরাসরি ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি হাসিবুল হক সঞ্জু, বগারচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন বুলাল ও সাধারণ সম্পাদক সফিউল আলমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সরকারি নীতিমালা অনুযায়ী, স্থানীয় প্রশাসনের গঠিত কমিটির মাধ্যমে প্রকৃত দুস্থ ও হতদরিদ্র ব্যক্তিদের তালিকা করে এসব কার্ড বিতরণের কথা। তবে প্রশাসনের কোনো কর্মকর্তা বা ট্যাগ কর্মকর্তার উপস্থিতি ছাড়াই দলীয় নেতাদের হাতে বিপুলসংখ্যক কার্ড তুলে দেওয়ায় বিতরণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, ভিজিএফের চাল গরিব মানুষের জন্য বরাদ্দ। রাজনৈতিক নেতাদের হাতে কার্ড তুলে দিলে প্রকৃত অসহায় মানুষ বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।

অভিযোগের বিষয়ে বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ বলেন, ‘দলীয় নির্দেশনা অনুযায়ী উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি হাসিবুল হক সঞ্জুর হাতে কার্ডগুলো তুলে দেওয়া হয়েছে, যাতে ইউনিয়ন পরিষদের ওপর কোনো চাপ না আসে।’

তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স বলেন, দল থেকে এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। শুধু প্রকৃত গরিব ও অসহায় ব্যক্তিরা যাতে কার্ড পান, সে বিষয়ে খেয়াল রাখতে নেতাকর্মীদের বলা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন বলেন, নিয়ম অনুযায়ী ট্যাগ কর্মকর্তার উপস্থিতিতে প্রকৃত উপকারভোগীদের মধ্যে কার্ড ও চাল বিতরণের কথা। কোনো রাজনৈতিক দলের হাতে একসঙ্গে কার্ড হস্তান্তরের বিধান নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, সরকারি ত্রাণ বা ভিজিএফ কার্ড রাজনৈতিক দলের মাধ্যমে বিতরণের সুযোগ নেই। নিয়মবহির্ভূতভাবে কার্ড হস্তান্তরের ঘটনা ঘটলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, জড়িতদের শনাক্তে তদন্ত

নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীগঞ্জে অবস্থিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। স্মৃতিস্তম্ভের নিরাপত্তায় নিয়োজিত...

ফাইনালে লাল কার্ডের পর প্রথমবার মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায়...

Related Articles

মাদ্রাসার আবাসিক কক্ষে ১১ বছরের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশালের গৌরনদীতে একটি আবাসিক মহিলা মাদ্রাসার কক্ষ থেকে জান্নাতুল ফেরদাউস (১১) নামে...

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত, জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম

  সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক তদন্তে নৈতিক...

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের ‘দ্বিতীয় স্ত্রী’ ছাত্রীসংস্থার কেউ নন

  সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনাকে কেন্দ্র...

জামায়াত থেকে বরখাস্ত হলে কী এমপি পদ হারাবেন নজরুল

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে...