Home জাতীয় অপরাধ জামালপুরে নিখোঁজের তিন দিন পর আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার
অপরাধ

জামালপুরে নিখোঁজের তিন দিন পর আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার

Share
Share

এমরান হোসেন, জামালপুর


জামালপুর সদর উপজেলায় নিখোঁজের তিন দিন পর জয়নাল উদ্দিন নয়ন (৪৫) নামের এক আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শরিফপুর ইউনিয়নের ফকিরবাড়ি বালুঘাট এলাকার ব্রহ্মপুত্র নদের তীর থেকে বালুচাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জয়নাল উদ্দিন নয়ন ছোট জয়রামপুর গ্রামের মৃত জলিল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার আইসক্রিম বিক্রির জন্য বাড়ি থেকে বের হন নয়ন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

বৃহস্পতিবার বিকেলে স্থানীয় লোকজন জয়রামপুর এলাকার আব্দুর রউফের বালুঘাটের একটি বালুর স্তূপের নিচে মরদেহ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের মা জবেদা বেগম বলেন, তাঁর ছেলে তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর স্বামী প্রায় ৪০ বছর আগে মারা গেছেন। ছেলে নয়নই সংসারের একমাত্র উপার্জনকারী ছিলেন।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, ৯৯৯ ও স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়ভাবে নিহতের পরিচয় শনাক্ত করা গেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ফাইনালে লাল কার্ডের পর প্রথমবার মুখ খুললেন এনজো ফার্নান্দেজ

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায়...

দিল্লিতে শিক্ষার্থী বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, ক্ষোভ প্রকাশ করলেন অরিজিৎ সিং

ভারতের রাজধানী দিল্লিতে পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। সামাজিক যোগাযোগমাধ্যমে...

Related Articles

মাদ্রাসার আবাসিক কক্ষে ১১ বছরের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশালের গৌরনদীতে একটি আবাসিক মহিলা মাদ্রাসার কক্ষ থেকে জান্নাতুল ফেরদাউস (১১) নামে...

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত, জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম

  সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক তদন্তে নৈতিক...

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের ‘দ্বিতীয় স্ত্রী’ ছাত্রীসংস্থার কেউ নন

  সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনাকে কেন্দ্র...

জামায়াত থেকে বরখাস্ত হলে কী এমপি পদ হারাবেন নজরুল

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে...