Home আন্তর্জাতিক পঞ্চগড় সীমান্তে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকজাতীয়

পঞ্চগড় সীমান্তে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

Share
Share

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শুকানী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি। নিহত যুবকের নাম মানিক হোসেন (৩২)। তিনি দেবনগড় ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।

শনিবার (১৬ আগস্ট) সকালে সীমান্তের করতোয়া ও সাও নদীর মিলনস্থলে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে বিজিবির সহায়তায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে।

তেঁতুলিয়া মডেল থানার ওসি (তদন্ত) নাজির হোসেন জানান, নিহত মানিকের মাথায় গুলির আঘাত রয়েছে। মাথার পেছন দিয়ে গুলি ঢুকে চোখের পাশ দিয়ে বেরিয়েছে। প্রাথমিকভাবে গুলিতেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার ভোরে কয়েকজন যুবক সীমান্ত পেরিয়ে গরু আনতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় বেশ কয়েকজন পালিয়ে গেলেও নিখোঁজ হন মানিকসহ চারজন। দুদিন পর শনিবার মানিকের মরদেহ উদ্ধার করা হলো।

দেবনগড় ইউনিয়নের ইউপি সদস্য আইবুল ইসলাম বলেন, “কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা উচিত। কিন্তু নির্বিচারে গুলি করে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং আটক থাকা দুজনকে দ্রুত ফেরত দেওয়ার দাবি করছি।”

বিজিবি সূত্রে জানা গেছে, নিখোঁজ চারজনের মধ্যে একজন—আব্দুল হুদা ওরফে জমির উদ্দিনকে—শনিবার সকালে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে দিয়েছে বিএসএফ। তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা হবে বলে বিজিবি জানিয়েছে। তবে স্থানীয়রা দাবি করেছেন, এখনও আরও দুইজন বাংলাদেশি আটক রয়েছেন। তাদের দ্রুত ফেরত চেয়েছেন স্বজনরা।

নীলফামারীর ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, “মরদেহের ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে জানা যাবে। আমরা সীমান্তে শান্তিপূর্ণ সমাধানের জন্য বিএসএফের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি।”

উত্তরাঞ্চলের সীমান্তবর্তী এলাকায় গরু পাচার রোধে বিজিবি ও বিএসএফের কড়াকড়ি থাকলেও প্রায়ই গুলি চালানোর ঘটনা ঘটছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর এমন ঘটনায় সীমান্তে একাধিক বাংলাদেশি প্রাণ হারাচ্ছেন। এ নিয়ে দু’দেশের মধ্যে একাধিকবার বৈঠক হলেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন প্রবাসী মানবকল্যাণ সংগঠন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার...

পীরগঞ্জে নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু, নিখোঁজ আরও দুই জন

মো. আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীতে গোসল করতে নেমে স্রোতের তোড়ে ভেসে গিয়ে নাঈম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ...

Related Articles

অবনতিশীল আইনশৃঙ্খলায় ঝুঁকিতে কক্সবাজারের উন্নয়ন ও বিনিয়োগ: ড. হামিদুর রহমান আযাদ

ওমর ফারুক , কক্সবাজার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক...

রাজশাহীতে বাড়ছে বাণিজ্যিক আঙুর চাষ, আগ্রহী তরুণ কৃষক

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী স্ট্রবেরি, মাল্টা ও ড্রাগন ফলের পর এবার রাজশাহীতে...

রাজশাহীর হত্যা মামলার আসামি মিরপুরে গ্রেপ্তার

মো: গোলাম কিবরিয়া রাজশাহী রাজশাহীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী দক্ষিণপাড়া এলাকার বহুল আলোচিত...

‘আগামী ৩০ দিন হরমুজের নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে’: বিশ্বকে সতর্ক করলেন আব্বাস আরাঘচি

মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালির নিরাপত্তা ও ব্যবস্থাপনা...