Home আঞ্চলিক কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে পানিতে ডুবে শিশু নিখোঁজ
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে পানিতে ডুবে শিশু নিখোঁজ

Share
Share

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে কুতুবদিয়া চ্যানেলের প্রবল জোয়ারে ভেসে গিয়ে শাখাওয়াত হোসেন ওয়াকি (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শিশুটি পশ্চিমকূল এলাকার বাসিন্দা রেজাউল করিমের ছেলে। বর্তমানে তারা করলিয়া পাড়ায় ভাড়া বাসায় বসবাস করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওয়াকি তার এক বন্ধুকে নিয়ে আক্কাসের বাপের ঘোনা এলাকায় বেড়িবাঁধের পাশে খেলতে যায়। সেখানে হঠাৎ প্রবল জোয়ারের স্রোত বইতে শুরু করলে ওয়াকি পানিতে ভেসে যায়। সঙ্গে থাকা তার বন্ধুটি চিৎকার করলে আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে এসে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালান, তবে সফল হননি।

স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে জানায়। এরপর পেকুয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

পেকুয়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার শফিউল আলম জানান, “দুপুর দেড়টার দিকে আমরা ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান অভিযান শুরু করি। শিশুটির সন্ধান পেতে চট্টগ্রাম থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত ছিল, তবে এখনো নিখোঁজ শিশুটির কোনো খোঁজ মেলেনি।”

স্থানীয়দের অভিযোগ, কুতুবদিয়া চ্যানেলের এ অংশে দীর্ঘদিন ধরে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। শিশু-কিশোররা প্রায়ই বেড়িবাঁধের ধারে খেলা করে, কিন্তু হঠাৎ স্রোত বা জোয়ারের কারণে দুর্ঘটনা ঘটে। এলাকাবাসীর মতে, সাঁতার জানলেও অনেক সময় প্রবল স্রোতের কারণে পানিতে নামা বিপজ্জনক হয়ে ওঠে।

এদিকে শিশুটির পরিবার নিখোঁজের ঘটনায় শোকাহত হয়ে পড়েছে। বাবা-মা ও আত্মীয়রা ঘটনাস্থলে ভিড় করে বারবার সন্তানের নাম ধরে ডাকছেন। পেকুয়ার স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, তারা প্রশাসনকে অবহিত করেছেন এবং উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করছেন। পাশাপাশি ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কুতুবদিয়া চ্যানেল এলাকায় সতর্কতামূলক সাইনবোর্ড ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়াকির সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলমান রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন গোল্ড কাপ ফুটবল’ টুর্নামেন্টের উদ্বোধন

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে ‘ভূইতাইল সেতুবন্ধন প্রবাসী মানবকল্যাণ সংগঠন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার...

পীরগঞ্জে নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু, নিখোঁজ আরও দুই জন

মো. আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীতে গোসল করতে নেমে স্রোতের তোড়ে ভেসে গিয়ে নাঈম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ...

Related Articles

অবনতিশীল আইনশৃঙ্খলায় ঝুঁকিতে কক্সবাজারের উন্নয়ন ও বিনিয়োগ: ড. হামিদুর রহমান আযাদ

ওমর ফারুক , কক্সবাজার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক...

রাজশাহীতে বাড়ছে বাণিজ্যিক আঙুর চাষ, আগ্রহী তরুণ কৃষক

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী স্ট্রবেরি, মাল্টা ও ড্রাগন ফলের পর এবার রাজশাহীতে...

রাজশাহীর হত্যা মামলার আসামি মিরপুরে গ্রেপ্তার

মো: গোলাম কিবরিয়া রাজশাহী রাজশাহীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী দক্ষিণপাড়া এলাকার বহুল আলোচিত...

সলঙ্গার আঙ্গারু বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

আবু হানিফ, সিরাজগঞ্জ দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের সলঙ্গা থানার...