Home জাতীয় পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
জাতীয়

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

Share
Share

 

বাংলাদেশে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে তিনি প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং পরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং বিদ্যমান সহযোগিতা আরও জোরদারের বিষয়ে মতবিনিময় হয়।

এ সময় অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রাখা এবং পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

দীনেশ ত্রিবেদী গত ১২ জুন বাংলাদেশে আসেন। পরে ২৫ জুন বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর)...

বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ

বিদেশে অর্থ পাচারের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক)...

Related Articles

স্থানীয় নেতাদের অভিযোগ, অনেকেই সংবর্ধনার আমন্ত্রণ পাননি

স্থানীয় নেতাদের অভিযোগ, বিএনপির গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের অনেকেই ওই সংবর্ধনা...

মৃত্যুদণ্ডে দণ্ডিত ৫ আসামির সম্পত্তি জুলাই শহীদ ও আহতদের দেওয়ার নির্দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের সাধারণ...

কবে শুরু হচ্ছে প্রথম রোজা? জানা গেল ২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ

বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে ইতোমধ্যেই ২০২৭ সালের পবিত্র রমজান মাসের সময়সূচি নিয়ে...

১৮ সেপ্টেম্বর দিল্লিতে অবস্থানরত ২১ কেন্দ্রীয় নেতার সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা

বাংলাদেশে রাজনীতি ও দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও ভারতে অবস্থানরত আওয়ামী লীগের...