Home জেলা কুমিল্লায় গুজব ছড়ানোর অভিযোগে ডিবির অভিযানে দুইজন গ্রেফতার
জেলা

কুমিল্লায় গুজব ছড়ানোর অভিযোগে ডিবির অভিযানে দুইজন গ্রেফতার

Share
Share

মো. ইয়াসিন সরকার,কুমিল্লা

সামাজিক যোগাযোগমাধ্যমে কুমিল্লার পুলিশ সুপারকে নিয়ে ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা ছড়ানোর অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ মে একটি অনলাইন ব্লগসাইট ও ‘প্রতিবাদী জনতা’ নামের একটি ফেসবুক পেজ থেকে কুমিল্লার পুলিশ সুপারের প্রত্যাহার সংক্রান্ত একটি ভুয়া আদেশ প্রচার করা হয়। পরবর্তীতে ১ জুন একই প্ল্যাটফর্মে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের প্রভাবের কারণে ওই আদেশ বাতিল হয়েছে বলে আরও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। এসব তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়।
বিষয়টি পুলিশের নজরে এলে পুলিশ সুপারের নির্দেশনায় কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) প্রযুক্তিগত তদন্ত শুরু করে। তদন্তে গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের পরিচয় শনাক্ত করা হয়।
এর ধারাবাহিকতায় গত ৩ জুন বাগেরহাট থেকে সোনিয়া আক্তার (২৮) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা মহানগরীর শ্রীমন্তপুর এলাকা থেকে আনোয়ার হোসেন পারভেজ (৩২) নামে আরও একজনকে গ্রেফতার করে ডিবি।
পুলিশ জানায়, গ্রেফতারদের ব্যবহৃত ডিজিটাল ডিভাইস বিশ্লেষণ করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।
এ ঘটনায় সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মেঘনায় মানবিক কাজে দৃষ্টান্ত স্থাপন করছেন প্রবাসী সাইয়িদ খোকন

  নিজ এলাকা থেকে শুরু করে মেঘনা উপজেলার বিভিন্ন এলাকায় মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসছেন সৌদি আরবপ্রবাসী সাইয়িদ খোকন। প্রবাসে থেকেও নিজ...

নবম পে-স্কেল হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অন্তর্ভুক্ত হবেন তিন শর্তে

নবম জাতীয় পে-স্কেল ঘোষিত হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এর আওতায় নেওয়ার বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত, আর্থিক সংশ্লেষ এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতির ওপর নির্ভর করবে...

Related Articles

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,গণপিটুনিতে রিকশাচালকের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলার ঝিনুকমালা আবাসনে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে...

স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, মরদেহ কাঁধে নিয়ে হাসপাতালে গেলেন স্বামী

কক্সবাজারের উখিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর...

চট্টগ্রামে গ্রাফিতি আঁকা ঘিরে এনসিপি-পুলিশ সংঘর্ষ

চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় গ্রাফিতি আঁকাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে জাতীয় নাগরিক...

জেলে নিহতের ঘটনায় শ্যামনগরে বনবিভাগ অফিসে হামলা-ভাঙচুর

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনে জেলে নিহতের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ বনজীবী ও স্থানীয়রা...