Home আন্তর্জাতিক মধ্যপ্রাচ্যে উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে
আন্তর্জাতিকজাতীয়সাম্প্রতিক

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে

Share
Share

মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত কমে যাওয়ার খবরও দামের ঊর্ধ্বগতিতে ভূমিকা রেখেছে।

বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৭২ ডলার বা ৪ দশমিক ৪ শতাংশ বেড়ে ৮৭ দশমিক ৮১ ডলারে ওঠে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৩ দশমিক ৪৩ ডলার বা ৪ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৮২ দশমিক ৬৯ ডলারে।

ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, মধ্যপ্রাচ্যে নতুন সামরিক হামলা এবং হরমুজ প্রণালিতে নৌযান চলাচল নিয়ন্ত্রণের বিষয়ে ইরানের কঠোর অবস্থানের কারণে বাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাবেই তেলের দাম আবার ঊর্ধ্বমুখী হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব বুধবার ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইরাকে হামলা চালিয়েছে। সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলার জন্য এসব গোষ্ঠীকে দায়ী করা হয়েছে।

এর কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করে, তারা অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদের লক্ষ্য করে সম্ভাব্য একটি ইরানি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। অন্যদিকে ইরান দাবি করেছে, তারা হরমুজ প্রণালিতে থাকা জাহাজ এবং জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে।

এদিকে হরমুজ প্রণালির যৌথ ব্যবস্থাপনার বিষয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। রয়টার্সকে এক ইরানি কর্মকর্তা বলেন, এ সিদ্ধান্তের ফলে উপসাগরীয় অঞ্চলের বাণিজ্য স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আরও কমে গেছে।

সপ্তাহের শুরু থেকে হরমুজ প্রণালি দিয়ে সীমিতসংখ্যক পণ্যবাহী জাহাজ চলাচল করেছে। তবে সৌদি আরব থেকে এশিয়ায় তেল পরিবহনের বিকল্প পথ বাব আল-মান্দেব প্রণালি দিয়ে বুধবার পাঁচটি এবং মঙ্গলবার ৩৯টি জাহাজ চলাচল করেছে, যা ১৯ জুলাইয়ের পর সর্বোচ্চ।

আঞ্চলিক সূত্র জানিয়েছে, ইয়েমেনের হুতি গোষ্ঠী দক্ষিণ লোহিত সাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর ফি আরোপের বিষয়টি বিবেচনা করছে।

ডিবিএস ব্যাংকের জ্বালানি গবেষণা বিভাগের প্রধান সুব্রো সরকার বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হওয়ায় স্বল্পমেয়াদে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮০ থেকে ১০০ ডলারের মধ্যে ওঠানামা করতে পারে।

তিনি বলেন, কূটনৈতিক আলোচনা চললেও হরমুজ প্রণালিতে চলাচলসংক্রান্ত অনিশ্চয়তা এখনো কাটেনি। ফলে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ৮০ ডলারের নিচে নামার সম্ভাবনা কম।

এদিকে আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (এপিআই) তথ্য অনুযায়ী, ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত প্রায় ৩৩ লাখ ব্যারেল কমেছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) আনুষ্ঠানিক তথ্য বুধবার প্রকাশ হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে উৎপাদনকারী জোট ওপেক প্লাস (ওপেক+) অক্টোবর থেকে টানা তিন মাস তেল উৎপাদন বৃদ্ধি স্থগিত রাখতে পারে বলে রয়টার্সকে একাধিক সূত্র জানিয়েছে। স্বেচ্ছায় উৎপাদন কমানোর পর নির্ধারিত হারে উৎপাদন পুনরুদ্ধার শেষ হলে এ সিদ্ধান্ত কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কচুয়ায় শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

  চাঁদপুরের কচুয়ায় এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে রোববার শ্রেণি কার্যক্রম বর্জন করে বিক্ষোভ করেছেন...

হাইকোর্টে আট মাসে ৮৭ হাজার ৫৯৬ মামলা নিষ্পত্তি

  সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২০২৬ সালের প্রথম আট মাসে (জানুয়ারি–আগস্ট) ৮৭ হাজার ৫৯৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ...

Related Articles

২০ বছর ধরে স্ত্রীকে অচেতন করে ধ/র্ষ/ণ

যুক্তরাজ্যে নিজের স্ত্রীকে অচেতন করে দীর্ঘ ২০ বছর ধরে ধর্ষণ ও যৌন...

গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে মৃত্যু, লাশবাহী অ্যাম্বুলেন্স খালে

ভোলার বোরহানউদ্দিনে গ্যাস্ট্রিকের ওষুধ মনে করে ভুলবশত ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে...

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক দেশে ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন,...

গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হাতে গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালিয়ে গেছেন রেনু মিয়া নামে...