Home সারা দেশ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭ জন নতুন করে
সারা দেশস্বাস্থ্যহাম

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭ জন নতুন করে

Share
Share

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১৭ জন শিশু হামে আক্রান্ত হয়েছে।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৫২২ জন শিশু মারা গেছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৯১ জন।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯১৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ হাজার ৭৯১ জন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নবম পে-স্কেল হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অন্তর্ভুক্ত হবেন তিন শর্তে

নবম জাতীয় পে-স্কেল ঘোষিত হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এর আওতায় নেওয়ার বিষয়টি সরকারের নীতিগত সিদ্ধান্ত, আর্থিক সংশ্লেষ এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতির ওপর নির্ভর করবে...

ভেনিসে হামলা-লাঞ্ছনা: মামলা না করে বাংলাদেশে ফিরবেন না বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে থানায় যাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি জানিয়েছেন, মামলা না করে ভেনিস...

Related Articles

মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে : ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট ‎বাগেরহাটের মোংলায় গত তিন মাসে ডেঙ্গু ও হামের প্রকোপ উদ্বেগজনক...

খালি পেটে ব্ল্যাক কফি: উপকার নাকি বাড়তে পারে অ্যাসিডিটি?

সকালে ঘুম থেকে উঠে এক কাপ ব্ল্যাক কফি দিয়ে দিন শুরু করেন...

মেজাজ খিটখিটে হয় যে ভিটামিনের অভাবে

দৈনন্দিন জীবনের ব্যস্ততা, কাজের চাপ ও অতিরিক্ত পরিশ্রমের কারণে অনেকেরই মেজাজ খিটখিটে...

নিম্নচাপ দুর্বল হলেও কমছে না বৃষ্টি, আরও অন্তত ১০ দিন বজ্রবৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও দেশের বৃষ্টিপাতের প্রবণতা...