Home জাতীয় “নির্বাচিত সরকার এলে পছন্দের লোক বসানোই স্বাভাবিক”: তাজুল ইসলাম
জাতীয়

“নির্বাচিত সরকার এলে পছন্দের লোক বসানোই স্বাভাবিক”: তাজুল ইসলাম

Share
Share

বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, নতুন নির্বাচিত সরকার দায়িত্ব নিলে রাষ্ট্রের বিভিন্ন পদে নিজেদের পছন্দের লোক নিয়োগ দেওয়া স্বাভাবিক। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া যেন অব্যাহত থাকে— সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মোহাম্মদ তাজুল ইসলাম।

তিনি বলেন,“আমি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নিয়োজিত হয়েছিলাম। এখন নতুন সরকার এসেছে। কাজের সুবিধার্থে তাদের নিজস্ব পরিকল্পনা আছে। সে অনুযায়ী তারা তাদের লোক বসিয়েছেন— এটা স্বাভাবিক।”

তাজুল ইসলাম বলেন, বিচারপ্রক্রিয়া যেন অব্যাহত থাকে— সেটাই একজন সাধারণ নাগরিক হিসেবে তিনি চান।

তিনি মন্তব্য করেন,“ছাত্রজনতা ও ভুক্তভোগী মানুষের বিচারের তৃষ্ণা মেটাতে এই বিচার প্রক্রিয়া সামনের দিকে এগিয়ে যাবে বলে আমি মনে করি।”

তিনি আরও বলেন, ট্রাইব্যুনালে এ পর্যন্ত যে যুক্তি-প্রমাণ উপস্থাপন করা হয়েছে, তা বিশ্বের যে কোনো দেশের আদালতে উপস্থাপিত হলে আসামিদের সর্বোচ্চ শাস্তি হতে পারে।

বিদায়ী চিফ প্রসিকিউটর জানান, নতুন কেউ দায়িত্বে আসবেন— এমন তথ্য জানার পর তিনি সংশ্লিষ্টদের কাছে জানতে চেয়েছিলেন, পদত্যাগ করবেন কি না।

তখন তাকে পদত্যাগ না করার পরামর্শ দেওয়া হয় এবং জানানো হয়, নতুন কেউ দায়িত্ব নিলে স্বয়ংক্রিয়ভাবে স্থলাভিষিক্ত হবেন।

তার ভাষায়,“আমি পদত্যাগ করলে ভিন্ন বার্তা যেতে পারত। তাই পদত্যাগ করিনি।”

তাজুল ইসলাম সুপ্রিমকোর্টের আইনজীবী। দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর তিনি আইনপেশায় ফিরে যাবেন বলে জানিয়েছেন।

সম্প্রতি সরকার মো. আমিনুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে। এর ফলে ট্রাইব্যুনালের নেতৃত্বে পরিবর্তন আসে।

তাজুল ইসলাম নতুন দায়িত্বপ্রাপ্তদের প্রতি শুভকামনা জানিয়ে বলেছেন, প্রয়োজনে তিনি সহযোগিতা ও পরামর্শ দিতে প্রস্তুত।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হার্ভার্ডে পড়ার স্বপ্ন দেখিয়ে লাখ লাখ রুপি আত্মসাৎ, প্রতারণার শিকার হয়ে প্রাণ হারালেন তরুণী

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ পাওয়ার স্বপ্ন এক মর্মান্তিক ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সাধারণ পরিবারের এই স্বপ্ন পূরণের...

চুরি হওয়া ২ লাখ ৯২ হাজার ডলারের বিলাসবহুল ঘড়ি কুরিয়ারে ফেরত দিল চোর!

জাপানের রাজধানী টোকিওর একটি দোকান থেকে চুরি হওয়া প্রায় ২ লাখ ৯২ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ৩ কোটি টাকা) মূল্যের...

Related Articles

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা সরকারের

গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ও যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। একই...

‘ইয়ার্কির ছলে’ দেয়ালে স্লোগান লিখেছে ছাত্রীরা, বলছে স্কুল কর্তৃপক্ষ

চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের একটি বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’,...

৮ মাসে দুর্নীতির একটি পয়সাও পকেটে ঢোকেনি, ভবিষ্যতেও ঢুকবে না: এমপি মাসুদ

দল-মতনির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় বাউফলকে উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলা...

ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটি সমাজের জন্য ভাইরাস: জামায়াত আমির

ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম নয়, বরং এটি একটি ভাইরাস, যার...

;