Home আন্তর্জাতিক আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত অন্তত ১৮
আন্তর্জাতিক

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত অন্তত ১৮

Share
Share

আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের বিমান ও ড্রোন হামলায় নারী-শিশুসহ অন্তত ১৮ জন নিহত হওয়ার দাবি করেছে তালেবান। ইসলামাবাদ বলছে, ‘জঙ্গি’ আস্তানা লক্ষ্য করেই এ অভিযান চালানো হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতভর প্রতিবেশী দেশ আফগানিস্তান-এ একাধিক দফায় বিমান হামলা চালায় পাকিস্তান। তালেবান কর্তৃপক্ষের দাবি, হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন। হামলায় যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করা হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

ইসলামাবাদ জানিয়েছে, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছে অবস্থিত ‘জঙ্গিদের’ সাতটি কথিত ক্যাম্প ও আস্তানা লক্ষ্য করে এ হামলা চালানো হয়।সম্প্রতি পাকিস্তানে সংঘটিত আত্মঘাতী বোমা হামলার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।

আফগানিস্তান এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এতে সাধারণ মানুষের ঘরবাড়ি এবং একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) ক্ষতিগ্রস্ত হয়েছে।বর্তমানে তালেবান-শাসিত আফগান সরকার ঘটনাটিকে সীমান্ত লঙ্ঘন হিসেবে দেখছে।

প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর গত অক্টোবরে দুই দেশ একটি ভঙ্গুর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। এরপরও বিচ্ছিন্ন সংঘর্ষ অব্যাহত ছিল।নতুন এই বিমান হামলা দুই দেশের সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলেছে ।

বিশ্লেষকদের মতে, সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্যে নতুন সংকট তৈরি হতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হার্ভার্ডে পড়ার স্বপ্ন দেখিয়ে লাখ লাখ রুপি আত্মসাৎ, প্রতারণার শিকার হয়ে প্রাণ হারালেন তরুণী

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ পাওয়ার স্বপ্ন এক মর্মান্তিক ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সাধারণ পরিবারের এই স্বপ্ন পূরণের...

চুরি হওয়া ২ লাখ ৯২ হাজার ডলারের বিলাসবহুল ঘড়ি কুরিয়ারে ফেরত দিল চোর!

জাপানের রাজধানী টোকিওর একটি দোকান থেকে চুরি হওয়া প্রায় ২ লাখ ৯২ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ৩ কোটি টাকা) মূল্যের...

Related Articles

বিপুল অর্থ ঢেলেও লাভ হয়নি, মাস্কের সমর্থিত অধিকাংশ প্রার্থীই পরাজিত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে...

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৫ নম্বর আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না...

ইরানে হামলা চালিয়ে ডোনাল্ড ট্রাম্পের উচিত হবে না মার্কিন জনমত উপেক্ষা করা: গালিবাফ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দেশটির সাধারণ ভোটাররা যুদ্ধের বিরুদ্ধে তাঁদের স্পষ্ট অবস্থান জানিয়ে...

ট্রাম্পের নির্বাচনি পরাজয়ে অস্বস্তিতে নেতানিয়াহু, চাপে ইসরায়েল

  যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টির বড়...

;