Home সাম্প্রতিক নাইজারে ভয়াবহ বন্যায় নিহত ৪৭
সাম্প্রতিক

নাইজারে ভয়াবহ বন্যায় নিহত ৪৭

Share
Share

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ভয়াবহ বন্যায় কমপক্ষে ৪৭ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন আরও অর্ধলক্ষাধিক মানুষ। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় বাস্তুচ্যুত হয়েছেন ৫৬ হাজারেরও বেশি মানুষ। বৃহস্পতিবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

নাইজারের সিভিল প্রটেকশন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বন্যায় ৩৩৯টি মহল্লা ও গ্রামে মোট ৭ হাজার ৭৫৪টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে ৩০ জন ঘরবাড়ি ধসে এবং অন্য ১৭ জন পানিতে ডুবে মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন ৭০ জন এবং বন্যায় ২৫৭টি গবাদিপশু মারা গেছে।

বন্যা প্রতিরোধে জাতীয় কমিটি জানিয়েছে, তারা ইতোমধ্যে ত্রাণ বিতরণ শুরু করেছে। প্রাথমিকভাবে ৩ হাজার ৭৭৬টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষের মতে, ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যক্তিদের সহায়তায় সরকার ১ হাজার ২০০ কোটি সিএফএ ফ্রাঁ (২১ দশমিক ৩ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ করেছে।

আনাদোলু বলছে, বিশ্বজুড়ে সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে বন্যা অন্যতম। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আফ্রিকা মহাদেশে বৃষ্টিপাতের ধরণ পাল্টে যাওয়ায় এ অঞ্চলে বন্যার প্রভাব তুলনামূলকভাবে বেশি পড়ছে। শুধু ২০২৪ সালেই নাইজারের আটটি অঞ্চলে টানা বর্ষণে প্রায় ১৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘অপরাজেয়’ তকমা মানতে নারাজ ফ্রান্স, প্যারাগুয়েকে সমীহ গুস্তোর

২০২৬ ফিফা বিশ্বকাপে এখন পর্যন্ত অন্যতম ছন্দে থাকা দল ফ্রান্স। গ্রুপ পর্বে শতভাগ জয় এবং নকআউট পর্বের প্রথম ম্যাচে সুইডেনকে বড় ব্যবধানে হারিয়ে...

জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করে আলোচনায় অভিনেত্রী শাওন

জুলাই গণ–অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত মাস জুলাইয়ের প্রথম দিনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজা শাওন। পোস্টটিতে বহুল...

Related Articles

ভূমিকম্পে পা হারানো শিশুর স্বপ্ন পূরণ করলেন রোনালদো

বিশ্বকাপে মাঠের পারফরম্যান্সে আলো ছড়ানোর পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও প্রশংসা কুড়াচ্ছেন পর্তুগালের অধিনায়ক...

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ২৫১ জন নিয়োগ, আবেদন ২১ জুলাই পর্যন্ত

কারিগরি শিক্ষা অধিদপ্তর ও এর অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে ১১ থেকে ২০তম গ্রেডের...

তেহরানে বাংলাদেশের স্পিকারের সাথে ইরানের স্পিকারের বৈঠক

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ইরানের রাজধানী তেহরানে...

রামেক হাসপাতালে যুক্ত হলো আধুনিক ‘বায়োফায়ার ফিল্মঅ্যারে’ মেশিন

মো. গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর রোগীদের...