Home জাতীয় নওগাঁয় ব্রাজিলের ৪০০ ফুট পতাকা, যুক্ত ছিলেন আর্জেন্টিনার সমর্থকরাও
জাতীয়

নওগাঁয় ব্রাজিলের ৪০০ ফুট পতাকা, যুক্ত ছিলেন আর্জেন্টিনার সমর্থকরাও

Share
Share

ফুটবল মানেই চিরপ্রতিদ্বন্দ্বিতা, কিন্তু নওগাঁর পোরশা উপজেলায় দেখা গেল এর সম্পূর্ণ ভিন্ন এক চিত্র। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপ ২০২৬-কে কেন্দ্র করে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে ফুটবলপ্রেমীরা গড়েছেন ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের এক অনন্য নজির। মাঠের বৈরিতা ভুলে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকরা কাঁধে কাঁধ মিলিয়ে তৈরি করেছেন ৪০০ ফুট দীর্ঘ ব্রাজিলের পতাকা।

পোরশা উপজেলার কাচারীপাড়া গ্রামের তরুণ ও যুবসমাজের উদ্যোগে তৈরি করা হয়েছে ৩ ফুট চওড়া ও ৪০০ ফুট দীর্ঘ এই বিশাল পতাকা। আমিনুল ইসলাম বাচ্চু মাস্টারের বাড়ি থেকে রাশেদা মেম্বারের বাড়ি পর্যন্ত মহাসড়কের পাশে শোভা পাচ্ছে এটি। এই আয়োজনের সবচেয়ে বড় বিশেষত্ব হলো, পতাকা তৈরির কাজে ব্রাজিলের সমর্থকদের পাশাপাশি সমানতালে কাজ করেছেন আর্জেন্টিনার সমর্থকরাও।

আর্জেন্টাইন সমর্থকরা হাসিমুখেই এই আয়োজনে অংশ নিয়েছেন। তারা বলেন, “দল যার যার, আনন্দ সবার। আমরা আর্জেন্টিনার সমর্থক হতে পারি, তবে ফুটবল তো আনন্দের মাধ্যম। প্রতিবেশীদের এই খুশিতে শরিক হতে পেরে আমাদেরও ভালো লাগছে। আমরা চাই কোনো ধরনের হাঙ্গামামুক্ত সুন্দর একটি বিশ্বকাপ উপভোগ করতে।”

উদ্যোক্তারা জানিয়েছেন, এলাকার ছোট-বড় সবাই মিলে নিজেদের পকেট খরচ থেকে প্রায় সাড়ে আট হাজার টাকা চাঁদা তুলে এই পতাকাটি তৈরি করেছেন। পতাকার শুরুতেই বাংলাদেশের জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে সবার ওপরে স্থান দেওয়া হয়েছে, যা এলাকাবাসীর দেশপ্রেম ও ফুটবলের প্রতি অনুরাগের বহিঃপ্রকাশ।

ফুটবলপ্রেমীদের এই সৌহার্দ্যপূর্ণ উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় প্রশাসন। পোরশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাকিবুল ইসলাম বলেন, “আমাদের দেশের পতাকাকে সমুন্নত এবং যথাযথ সম্মান প্রদর্শন করে যেকোনো দেশের পতাকা টাঙানো যেতে পারে, এতে আইনি কোনো বাধা নেই। ভ্রাতৃত্ব ও আনন্দের খাতিরে পোরশার যুবকদের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।” তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, খেলাকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

নওগাঁর পোরশার এই যুবকদের সম্প্রীতির চিত্র দেশের ফুটবল উন্মাদনাকে আরও সুন্দর ও অর্থবহ করে তুলবে— এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় ক্রীড়ামোদীরা। মাঠের লড়াই কেবল ৯০ মিনিটের, কিন্তু গ্রামবাংলার এই ভ্রাতৃত্বই যে ফুটবল বিশ্বকাপের প্রকৃত আনন্দ, তা আবারও প্রমাণিত হলো নওগাঁয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না- চিফ প্রসিকিউটর

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামি নির্দিষ্ট আইনি সময়সীমা অর্থাৎ ৩০ দিনের মধ্যে আপিল না করলে তিনি আর সেই আইনি সুযোগ পাবেন না বলে স্পষ্ট জানিয়েছেন...

যুদ্ধের ড্রোন কেনার খরচ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করার পরিকল্পনা ইউক্রেনের

রাশিয়ার বিরুদ্ধে চলমান সামরিক সংঘাতের বিপুল ব্যয় সামাল দিতে এবার প্রাপ্তবয়স্ক বিনোদন বা পর্নোগ্রাফি শিল্পকে বৈধতা দেওয়ার উদ্যোগ নিয়েছে ইউক্রেন। প্রস্তাবিত একটি আইনের...

Related Articles

নবম পে-স্কেল হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অন্তর্ভুক্ত হবেন তিন শর্তে

নবম জাতীয় পে-স্কেল ঘোষিত হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এর আওতায় নেওয়ার বিষয়টি সরকারের...

ভেনিসে হামলা-লাঞ্ছনা: মামলা না করে বাংলাদেশে ফিরবেন না বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে থানায়...

তিন শিক্ষার্থীকে বলাৎকার : ঝিনাইদহে মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের (বলাৎকার) অভিযোগে দারুল উলুম মাদরাসার...

খাটের সঙ্গে শিকলে বেঁধে স্ত্রীকে নির্মম নির্যাতন, তিন দিন পর লাশ উদ্ধার

রাজধানীর খিলক্ষেতে স্ত্রীকে খাটের সঙ্গে শিকলে বেঁধে বেল্ট দিয়ে পিটিয়ে অমানবিক নির্যাতনের...