Home জাতীয় অপরাধ মানিকগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড
অপরাধ

মানিকগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

Share
Share

মানিকগঞ্জ প্রতিনিধি

 মানিকগঞ্জ জেলা সদরের বেউথা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযানে দুই যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার বেউথা এলাকার মুসলেম হোসেনের ছেলে মো. রবিন হোসেন (২০) এবং একই এলাকার মোশারফ হোসেনের ছেলে আ. মোতালেব (২০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেউথা এলাকায় মাদক সেবন ও মাদকাসক্ত অবস্থায় সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় প্রায় ২০০ গ্রাম গাঁজাসহ ওই দুই যুবককে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দোষী সাব্যস্ত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে। মাদকের বিস্তার রোধে এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আবারও মুখোমুখি হতে পারে স্পেন–আর্জেন্টিনা, নভেম্বরে হতে পারে ফিনালিসিমা

২০২৬ সালের বিশ্বকাপ ফাইনালের রোমাঞ্চ শেষ হতে না হতেই আবারও স্পেন ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। বিশ্বকাপের পর এবার ইউরো চ্যাম্পিয়ন...

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত, জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম

  সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত...

Related Articles

মাদ্রাসার আবাসিক কক্ষে ১১ বছরের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশালের গৌরনদীতে একটি আবাসিক মহিলা মাদ্রাসার কক্ষ থেকে জান্নাতুল ফেরদাউস (১১) নামে...

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত, জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম

  সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক তদন্তে নৈতিক...

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের ‘দ্বিতীয় স্ত্রী’ ছাত্রীসংস্থার কেউ নন

  সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনাকে কেন্দ্র...

জামায়াত থেকে বরখাস্ত হলে কী এমপি পদ হারাবেন নজরুল

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে...