Home আঞ্চলিক ওসমানীনগরে আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর আগমন ঘিরে উৎসবমুখর পরিবেশ
আঞ্চলিক

ওসমানীনগরে আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর আগমন ঘিরে উৎসবমুখর পরিবেশ

Share
Share

ওসমানীনগর প্রতিনিধি


সিলেটের ওসমানীনগরের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান লতিফিয়া হিফজুল কুরআন একাডেমির পাগড়ি ও সনদ প্রদান এবং বার্ষিক মাহফিলে আগামী ২৩ মে আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী যোগ দেবেন। তাঁর আগমনকে কেন্দ্র করে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা শাখার নেতা–কর্মী, ভক্ত–অনুরাগী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর আগমনের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে প্রস্তুতি শুরু হয়েছে। মাহফিল সফল করতে নেতা–কর্মীরা ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

স্থানীয় নেতারা বলেন, আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর আগমন ধর্মপ্রাণ মানুষের জন্য আনন্দের বিষয়। তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্য ও ইসলামী খেদমত সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তাঁরা আশা করছেন।

এদিকে মাহফিল উপলক্ষে লতিফিয়া হিফজুল কুরআন একাডেমির কর্তৃপক্ষ আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা শাখার নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে।

অনুষ্ঠান সফল করতে আল ইসলাহ, তালামীযে ইসলামিয়াসহ সর্বস্তরের মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছেন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা এম এ রব ও প্রধান শিক্ষক হাফিজ মুহাম্মদ আজাদ আলী।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আবারও মুখোমুখি হতে পারে স্পেন–আর্জেন্টিনা, নভেম্বরে হতে পারে ফিনালিসিমা

২০২৬ সালের বিশ্বকাপ ফাইনালের রোমাঞ্চ শেষ হতে না হতেই আবারও স্পেন ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। বিশ্বকাপের পর এবার ইউরো চ্যাম্পিয়ন...

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত, জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম

  সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত...

Related Articles

মাদ্রাসার আবাসিক কক্ষে ১১ বছরের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশালের গৌরনদীতে একটি আবাসিক মহিলা মাদ্রাসার কক্ষ থেকে জান্নাতুল ফেরদাউস (১১) নামে...

নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, জড়িতদের শনাক্তে তদন্ত

নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীগঞ্জে অবস্থিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা...

মুরাদনগর বাসস্ট্যান্ড থেকে নিখোঁজ শিশু উদ্ধার, স্বজনদের সন্ধানে পুলিশ

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে...

টেকনাফে ফের শিশু অপহরণ, মুক্তিপণ দাবি

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নে ফের এক শিশুকে অপহরণের...