Home জাতীয় তিন সচিব পদে রদবদল
জাতীয়

তিন সচিব পদে রদবদল

Share
Share

সরকার তিন সচিব পদে রদবদল করেছে। শুক্রবার (২১ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর মধ্যে কৃষি মন্ত্রণালয় থেকে ১১ দিন আগে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে সচিব হিসেবে বদলি করা রফিকুল আই মোহাম্মদকে আবারও বদলি করা হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োজিত এই কর্মকর্তাকে এবার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব করা হয়েছে।

এ ছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাৎ শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে। আর ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব করা হয়েছে।

এর আগে গত ১০ আগস্ট কৃষি মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব পদে পরিবর্তন আনা হয়। ওই সময় চুক্তিভিত্তিক নিয়োজিত কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল আই মোহাম্মদকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে সচিব (চুক্তিভিত্তিক) করা হয়েছিল। একই সময়ে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে ওই মন্ত্রণালয়ের সচিব করা হয়।

অন্যদিকে, পৃথক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব খান মো. নূরুল আমীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছিল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নাহিদ রানা, চাইলেন দোয়া

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার নাহিদ রানা। চার দিন ধরে জ্বরে ভোগার পর অবস্থার উন্নতি না হওয়ায়...

টাঙ্গাইলে ধুমধাম করে বট-পাকুড়ের বিয়ে, পাঁচ শতাধিক মানুষের ভোজ

টাঙ্গাইলের মির্জাপুরে ব্যতিক্রমী এক আয়োজনের মধ্য দিয়ে বিয়ে দেওয়া হয়েছে একটি বট ও একটি পাকুড়গাছের। সনাতন ধর্মীয় রীতি মেনে গাছ দুটিকে বর-কনে সাজিয়ে...

Related Articles

‘জয় বাংলা’ স্লোগানের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, পরিবার বলছে জুলাই আন্দোলনকারী

রাজশাহীর গোদাগাড়ীতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।...

নাশকতার উদ্দেশ্যে সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা হলে প্রতিরোধ করবে বিজিবি

নাশকতার উদ্দেশ্যে কেউ অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তা প্রতিরোধ...

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৭৪৬ পদে নিয়োগ, আবেদন শুরু ৩ ডিসেম্বর

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি অধিদপ্তরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে...

হেফাজতের প্রতিবাদে কুমিল্লায় মাহফিল করতে পারলেন না তাহেরী

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের প্রতিবাদ ও প্রশাসনের অনুমতি না...

;