Home জাতীয় তিক্ত স্মৃতিকে পেছনে ফেলে মাইলস্টোনে আবার শুরু হলো পাঠদান
জাতীয়দুর্ঘটনাশিক্ষা

তিক্ত স্মৃতিকে পেছনে ফেলে মাইলস্টোনে আবার শুরু হলো পাঠদান

Share
Share

বিমান দুর্ঘটনার ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর বুধবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণির পাঠদান।

প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ্ বুলবুল জানান, ধাপে ধাপে দোয়া মাহফিল, মানসিক সহায়তা ও গ্রুপ কাউন্সেলিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের ক্লাসে ফেরানো হয়েছে।

কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল আলম বলেন, কাউকে জোর করা হয়নি। অভিভাবকদের মতামত নিয়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে আনা হয়েছে। দুর্ঘটনার সময় উপস্থিত থাকা শিক্ষার্থীরা বিশেষ করে ছাত্রীদের ওপর মানসিক প্রভাব পড়ায় তাদের জন্য আলাদা কাউন্সেলিং সেশন চালানো হচ্ছে।

মনোসামাজিক সহায়তা কর্মসূচি আগামী তিন মাস চলবে। এতে ব্র্যাক, বিমানবাহিনী, স্বাস্থ্য অধিদফতর এবং কলেজের মনোবিদরা যৌথভাবে কাজ করছেন। শুরুতে ওয়ান-টু-ওয়ান সেশনের পর এখন গ্রুপ কাউন্সেলিং শুরু হয়েছে।

প্রথম শ্রেণির নিচের স্তরের পাঠদান এখনো শুরু হয়নি। তাদের জন্য ধাপে ধাপে প্রস্তুতি নিয়ে পাঠদান চালু করা হবে বলে অধ্যক্ষ জানান। কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল (অব.) নুরুন নবী বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনে আপাতত কোনো ক্লাস হবে না। সরকারি তদন্ত প্রতিবেদন অনুযায়ী ভবনের ভবিষ্যৎ নির্ধারণ করা হবে। তিনি জানান, যেসব শিক্ষার্থী এখনো মানসিকভাবে স্থিত হতে পারেনি, প্রয়োজনে তাদের অন্য শাখা বা প্রতিষ্ঠানে স্থানান্তরের সুযোগ থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মালিক-শ্রমিকের শান্তিপূর্ণ সম্পর্কের ওপর জোর দিলেন শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মালিক ও শ্রমিকের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্কের পক্ষে বিশ্বাসী।শুক্রবার (১ মে) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর দক্ষিণ...

কিছু শিল্পীর জীবন শেষ করে দিয়েছেন ফারুকী:অভিনেত্রী অরুণা বিশ্বাস

অরুণা বিশ্বাস অভিযোগ করেছেন, সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কিছু শিল্পীর ক্যারিয়ার নষ্ট করে দিয়েছেন। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক লাইভে এসে আবেগাপ্লুত...

Related Articles

প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের এআই শেখার নির্দেশ

দেশের জেলা প্রশাসকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে দক্ষতা অর্জনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।...

জবিতে ক্যারম টুর্নামেন্টে থাপ্পড় ঘটনায় শিক্ষার্থী নেলী বহিষ্কার

রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর অষ্টম ইনডোর গেমসের ক্যারম টুর্নামেন্টে জকসুর ক্রীড়া সম্পাদককে থাপ্পড়...

ফোনালাপ ফাঁস, জামালপুরে শ্রমিক-মৎস্যজীবী নেতাদের তর্ক ভাইরাল

জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ও মৎস্যজীবী দল-এর দুই নেতার মধ্যকার একটি...

ভাড়া আনা শ্রমিক সেজে বৃদ্ধাকে হত্যা ও লুট

কুমিল্লার চান্দিনা উপজেলায় ধান কাটার শ্রমিক সেজে আসা কয়েকজনের বিরুদ্ধে এক বৃদ্ধাকে...