Home আঞ্চলিক টিকটকে প্রেম, ৩০০ কিমি পাড়ি দিয়ে প্রেমিকার বাড়িতে তরুণের ‘আত্মহত্যা’
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

টিকটকে প্রেম, ৩০০ কিমি পাড়ি দিয়ে প্রেমিকার বাড়িতে তরুণের ‘আত্মহত্যা’

Share
Share

টিকটকে পরিচয়ের সূত্র ধরে প্রেম, আর সেই সম্পর্ক ভেঙে যাওয়ার আঘাতে প্রাণ হারিয়েছেন এক তরুণ। ঠাকুরগাঁও থেকে প্রায় ৩০০ কিলোমিটার পাড়ি দিয়ে সিরাজগঞ্জে এসে ‘আত্মহত্যা’ করেছে গোলাম ফেরদৌস দুর্লভ নামের স্নাতক  পর্যায়ের  এক শিক্ষার্থী।

দুর্লভের বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাইরিহাট পাতিলভাসা গ্রামে। তিন মাস আগে টিকটকে তার পরিচয় হয় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার এক কলেজছাত্রীর সঙ্গে।

প্রেমের সম্পর্ক চলাকালে মেয়েটির অন্যত্র বিয়ে ঠিক হলে বিষয়টি জানতে পেরে সোমবার তিনি সিরাজগঞ্জে আসেন।

সেখানে তরুণীর বাড়িতে বিষপান করে, পরে অসুস্থ অবস্থায় তাকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতেই তার মৃত্যু হয়। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

মেয়েটির পরিবার ঘটনার পর এলাকা ছেড়ে চলে গেলেও পুলিশের সহায়তায় তারা ফিরে এসে দুর্লভের পরিবারের মুখোমুখি হন। মেয়েটি পুলিশের উপস্থিতিতে জানান, তার বাবা-মা অন্যত্র বিয়ে ঠিক করেছেন, বিষয়টি দুর্লভকে জানানো হয়েছিল। তার অন্যত্র বিয়ে হচ্ছে জেনেও দুর্লভ বিষয়টি সেভাবে গুরুত্ব দেয়নি।

মৃত দুর্লভের খালু সজীব হোসেন ও ভাই ওয়াজেদুর রহমান জানান, পরিবারের সবাই শোকাহত। থানায় অভিযোগের বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত নেননি। সদর থানার ওসি মো. মোখলেছুর রহমান জানান, ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। কামারখন্দ থানার ওসি আব্দুর রউফ বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আত্মহত্যায় প্ররোচনাকারীর বিরুদ্ধে তরুণের স্বজনরা চাইলে থানায় অভিযোগ দিতে পারেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জবাবে চীনের পাল্টা অবস্থান, উত্তেজনা বাড়ছে বেইজিং-ওয়াশিংটনে

ইরানি তেল কেনার অভিযোগে একাধিক চীনা কোম্পানির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ পদক্ষেপকে কেন্দ্র করে দুই পরাশক্তির মধ্যে কূটনৈতিক উত্তেজনা...

জন্মের পর মায়ের চলে যাওয়া, বাবার গণপিটুনিতে মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীর সাতৈর গ্রামে মাত্র ২৫ মাস বয়সী শিশু মুসলিমা ইসলামের জীবনে নেমে এসেছে চরম মানবিক বিপর্যয়। এক হাতে দুধভরা ফিডার, অন্য হাতে...

Related Articles

মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী গুলির ঘটনায় হাসিনাসহ ৪০ জনের অভিযোগপত্র দাখিল

রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী আশিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায়...

কৃষকের সব ধান কিনবে সরকার, বললেন খাদ্য প্রতিমন্ত্রী

নেত্রকোনায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করে খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী জানিয়েছেন,...

বহিষ্কার হলেন জকসুর ক্রীড়া সম্পাদককে থাপ্পড় মারা সেই ছাত্রী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অষ্টম ইনডোর গেমসের ক্যারম টুর্নামেন্টে জকসুর ক্রীড়া সম্পাদককে থাপ্পড়...

অস্ত্র গায়েব মামলায় সাবেক ডিবি কর্মকর্তার পাঁচ বছরের কারাদণ্ড

প্রায় ৩০ বছর আগে জব্দ করা একটি অস্ত্র গায়েবের মামলায় চট্টগ্রামে সাবেক...