Home আন্তর্জাতিক আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণবার্ষিকী
আন্তর্জাতিকইতিহাসের পাতাজাতীয়প্রয়াণ দিবস

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণবার্ষিকী

Share
Share

আজ ২২ শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণবার্ষিকী। শ্রাবণের বৃষ্টিমাখা এই দিনে না-ফেরার দেশে চলে যান বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ এই পুরুষ। কিন্তু তার সাহিত্য, সংগীত ও ভাবনার মাধ্যমে তিনি আজও বাঙালির চেতনায় চিরজাগরুক।

রবীন্দ্রনাথ কেবল কবি নন—তিনি একাধারে ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সুরকার, শিল্পী ও দার্শনিক। তার জীবনের বড় একটা সময় কেটেছে কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে। জমিদারি সূত্রে এলেও পূর্ববঙ্গের জল-হাওয়ায় তিনি হয়ে উঠেছিলেন এই জনপদের আপনজন। পদ্মা-গড়াই তীরবর্তী মানুষের জীবন উঠে এসেছে তার লেখায়।

তার ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস, ৩৬টি প্রবন্ধ, ৯৫টি ছোটগল্প এবং ২,২৩০টি গান—বাংলা সাহিত্যে এক অনন্য সমৃদ্ধি এনে দিয়েছে। জীবনের নানা অনুভূতি, প্রাপ্তি-অপ্রাপ্তি, হাস্য-বিষাদের দোলাচল ছুঁয়ে গেছে তার প্রতিটি সৃষ্টিকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসংগীত শিল্পী ও শিক্ষক আজিজুর রহমান তুহিন বলেন, “স্বাধীন বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের পেছনে রবীন্দ্রনাথ এক বড় নাম। তার লেখা নিয়েই আন্দোলন এগিয়েছে।”

শেষ জীবনে রবীন্দ্রনাথ উপহার দেন অসামান্য সব চিত্রকর্মও। তার সৃষ্টিশীলতা, মনন ও ভাবনার জগৎ আজও প্রজন্মকে পথ দেখায়। তার গান গেয়ে, লেখা পড়ে বহু শিল্পী খুঁজে পান নিজেকে।

মহাকালের পথে প্রতিবছর আসে বাইশে শ্রাবণ। এদিনে কবিগুরু স্মরণ করিয়ে দেন তার সেই অমোঘ বাণী—“আমারে দেব না ভুলিতে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্রকে উপসাগরীয় অঞ্চল থেকে ‘বিতাড়নের’ হুঁশিয়ারি ইরানি কর্মকর্তার

হোসেন নৌসাবাদী বলেছেন, অতীতে যেমন পর্তুগাল, নেদারল্যান্ডস ও ইংল্যান্ড-কে ইরান উপসাগরীয় অঞ্চল থেকে বিতাড়িত করেছিল, তেমনি যুক্তরাষ্ট্র-কেও এ অঞ্চল থেকে সরিয়ে দেওয়া হবে।...

উচ্চতর প্রশিক্ষণে পাকিস্তান যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১২ জন উচ্চপদস্থ কর্মকর্তা এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে পাকিস্তান সফরে যাচ্ছেন। আগামী ৪ মে থেকে ২১ মে...

Related Articles

ফোনালাপ ফাঁস, জামালপুরে শ্রমিক-মৎস্যজীবী নেতাদের তর্ক ভাইরাল

জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ও মৎস্যজীবী দল-এর দুই নেতার মধ্যকার একটি...

ভাড়া আনা শ্রমিক সেজে বৃদ্ধাকে হত্যা ও লুট

কুমিল্লার চান্দিনা উপজেলায় ধান কাটার শ্রমিক সেজে আসা কয়েকজনের বিরুদ্ধে এক বৃদ্ধাকে...

ড. ইউনূসের এক বছরে ৪৯৬ সাংবাদিক নির্যাতন, জামিন পাচ্ছেন না অনেকেই

২৪-এর ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের হলে রাষ্ট্রক্ষমতায় আসে ড. ইউনূস...

অস্ট্রিয়ায় শিশুখাদ্যে বিষ মিশিয়ে ব্ল্যাকমেইল, অভিযুক্ত গ্রেফতার

শিশুখাদ্যে প্রাণঘাতী বিষ মিশিয়ে একটি বহুজাতিক কোম্পানিকে ব্ল্যাকমেইল করার চাঞ্চল্যকর ঘটনায় অস্ট্রিয়ায়...