Home জাতীয় তারেকের ছেড়ে দেওয়া আসনে নির্বাচনে লড়বেন বিএনপির যে প্রার্থী
জাতীয়

তারেকের ছেড়ে দেওয়া আসনে নির্বাচনে লড়বেন বিএনপির যে প্রার্থী

Share
Share

 

বগুড়া-৬ (বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলা) আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম (বাদশা)। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ছেড়ে দেওয়া এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় মনোনয়নের চিঠি রাজধানীর গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে রেজাউল করিমের হাতে তুলে দেওয়া হয়। এ সময় বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি এ কে এম মাহবুবর রহমান, সহসভাপতি আবদুল বাছেদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে বগুড়া-৬ উপনির্বাচনের দলীয় মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে রেজাউল করিমের হাতে তুলে দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ, যাচাই-বাছাই ৫ মার্চ এবং ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত আপিল গ্রহণ করা হবে। আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৫ মার্চ।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিজয়ী হন। তবে শপথ গ্রহণের আগের দিন তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দিলে আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

দলীয় সূত্রে জানা যায়, ১৯৯১ সাল থেকে বগুড়া-৬ আসনে বিএনপি ধারাবাহিকভাবে বিজয়ী হয়ে আসছে। এর মধ্যে ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া বিপুল ভোটে জয়লাভ করেন। এছাড়া ২০১৮ সালের নির্বাচনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার

মোঃ হাসান মাহমুদ জয় ,কুড়িগ্রাম কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশা ছিনতাই ও চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৩ জুন) গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম...

তানোরে ১.৫ কি: মি: রাস্তা পাকাকরণের শুভ উদ্বোধন

মো: গোলাম কিবরিয়া ,রাজশাহী তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বাধাইড় থেকে পরানপুর পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণের শুভ উদ্বোধন...

Related Articles

নড়াইলে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার

উজ্জ্বল রায়, নড়াইল নড়াইলের লোহাগড়ায় টিকটকে আসক্ত’ স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক,...

জামালপুর সীমান্তের শূন্যরেখায় ১৭ ঘন্টা অতিবাহিত করলেন এক ব্যক্তি

এমরান হোসেন, জামালপুর জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মধ্যেরচর সীমান্ত এলাকায় আবারও ৩৫ বছর...

নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

ওমর ফারুক, কক্সবাজার কক্সবাজারের মাতামুহুরি উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে নিখোঁজ হওয়ার...

পরীমণিকাণ্ডে চাকরি হারাচ্ছেন এডিসি সাকলায়েন: বাধ্যতামূলক অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত

চিত্রনায়িকা পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক ও সরকারি বাসভবনে রাত্রিযাপনের চাঞ্চল্যকর অভিযোগ প্রমাণিত...