Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্র-ইসরাইল হামলার পর প্রতিশোধের প্রস্তুতিতে ইরান
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরাইল হামলার পর প্রতিশোধের প্রস্তুতিতে ইরান

Share
Share

মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলার পর ইরান কঠোর প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে বলে দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছে। হামলার ঘটনায় রাজধানী তেহরানসহ  অন্তত পাঁচটি প্রধান শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ইরানের সামরিক ও বেসামরিক নেতৃত্ব বলছে, হামলার জবাব “কঠোর ও অপ্রত্যাশিত” হবে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত বিবৃতিতে বলা হয়েছে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

শনিবার ভোরে তেহরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিশেষ করে ইউনিভার্সিটি এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাতের পর ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। একই সময়ে আরও কয়েকটি বড় শহরে বিস্ফোরণের খবর পাওয়া যায়।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনী ও জরুরি সেবা সংস্থাগুলোকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

ইরানের শীর্ষ সামরিক কমান্ডাররা জানিয়েছেন, দেশের ওপর হামলার জবাব পরিকল্পিতভাবে দেওয়া হবে। এক বিবৃতিতে বলা হয়, “শত্রুপক্ষকে তাদের কর্মকাণ্ডের জন্য মূল্য দিতে হবে।” যদিও নির্দিষ্ট কোনো সময় বা কৌশল সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইরান যদি সরাসরি সামরিক প্রতিক্রিয়া জানায়, তাহলে তা আঞ্চলিক সংঘাতকে আরও বিস্তৃত করতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা পরিস্থিতিকে জটিল করে তুলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হার্ভার্ডে পড়ার স্বপ্ন দেখিয়ে লাখ লাখ রুপি আত্মসাৎ, প্রতারণার শিকার হয়ে প্রাণ হারালেন তরুণী

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুবর্ণ সুযোগ পাওয়ার স্বপ্ন এক মর্মান্তিক ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সাধারণ পরিবারের এই স্বপ্ন পূরণের...

চুরি হওয়া ২ লাখ ৯২ হাজার ডলারের বিলাসবহুল ঘড়ি কুরিয়ারে ফেরত দিল চোর!

জাপানের রাজধানী টোকিওর একটি দোকান থেকে চুরি হওয়া প্রায় ২ লাখ ৯২ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ৩ কোটি টাকা) মূল্যের...

Related Articles

বিপুল অর্থ ঢেলেও লাভ হয়নি, মাস্কের সমর্থিত অধিকাংশ প্রার্থীই পরাজিত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে...

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৫ নম্বর আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না...

ইরানে হামলা চালিয়ে ডোনাল্ড ট্রাম্পের উচিত হবে না মার্কিন জনমত উপেক্ষা করা: গালিবাফ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দেশটির সাধারণ ভোটাররা যুদ্ধের বিরুদ্ধে তাঁদের স্পষ্ট অবস্থান জানিয়ে...

ট্রাম্পের নির্বাচনি পরাজয়ে অস্বস্তিতে নেতানিয়াহু, চাপে ইসরায়েল

  যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টির বড়...

;