Home জাতীয় ঢাকা-৫ আসন চার কেন্দ্রে ভোট পড়েছে যত
জাতীয়

ঢাকা-৫ আসন চার কেন্দ্রে ভোট পড়েছে যত

Share
Share

আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ঢাকা-৫ আসনের চারটি কেন্দ্রে ভোট শুরুর প্রথম দুই ঘণ্টায় মোট ১ হাজার ২২৬টি ভোট পড়েছে।

যাত্রাবাড়ীর শহীদ জিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে মোট ২টি কেন্দ্র। এর মধ্যে পুরুষ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তুষার কান্তি কর জানান, সকাল সাড়ে ৯টা পর্যন্ত ২ হাজার ২৮৯ জন ভোটারের মধ্যে ৪৩৭টি ভোট পড়েছে। মহিলা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাসুদ আহমেদ জানান, তার কেন্দ্রে ৩ হাজার ৮০৯ ভোটারের মধ্যে সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রথম ২ ঘণ্টায় ২৬৯টি ভোট পড়েছে।

অন্যদিকে, যাত্রাবাড়ী বালক-বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়েও দুটি কেন্দ্র। এর মধ্যে পুরুষ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৫১৮ জন।

এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ওমর ফারুক জানান, সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৩৭০ জন ভোট দিয়েছেন। মহিলা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জসিম উদ্দিন জানান, তার কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৫৮৩ জন। এর মধ্যে প্রথম ২ ঘণ্টায় ভোট দিয়েছেন ১৫০ জন।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, ঢাকা-৫ আসনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১২টি ওয়ার্ডে মোট ১৫০টি কেন্দ্রের ৭৮১টি কক্ষে ভোটগ্রহণ হচ্ছে। এই আসনে মোট ভোটার ৪ লাখ ১৯ হাজার ৯৯৬ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৪ হাজার ৫৯৪ জন ও নারী ভোটার ২ লাখ ৫ হাজার ৩৯৭ জন।

রাজধানীর যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলী (আংশিক) থানা নিয়ে গঠিত ঢাকা-৫ সংসদীয় আসন। এই আসনে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৮, ৪৯, ৫০, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ড।

ঢাকা-৫ আসনে মোট প্রার্থী ১১ জন। এর মধ্যে বিএনপির প্রার্থী মো. নবী উল্লাহ নবী (ধানের শীষ প্রতীক), বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন (দাঁড়িপাল্লা প্রতীক) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী হাজী মো. ইবরাহীম (হাতপাখা প্রতীক)। মূলত এই তিন প্রার্থীর মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন— বাংলাদেশের কমিউনিস্ট পার্টির তোফাজ্জল হোসেন মোস্তফা (কাস্তে প্রতীক), গণঅধিকার পরিষদের সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম (ট্রাক প্রতীক), জাতীয় পার্টির মীর আব্দুস সবুর (লাঙ্গল প্রতীক), লেবার পার্টির মো. গোলাম আজম (আনারস প্রতীক), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. তাইফুর রহমান রাহী (ছড়ি প্রতীক), বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) শাহিনুর আক্তার সুমি (কাঁচি প্রতীক), লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মো. হুমায়ূন কবির (ছাতা প্রতীক) এবং বাংলাদেশ কংগ্রেসের মো. সাইফুল আলম (ডাব প্রতীক)।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোংলায় ৩৮১ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ

  বাগেরহাটের মোংলায় ৩৮১ শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ, খাতা-কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) রামপাল...

শেরপুরে চাচিকে গলা কেটে হত্যার অভিযোগ, ভাতিজা গ্রেপ্তার

  শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের চরসাপমারী গ্রামে রুফিয়া বেগম (৩৫) নামের এক নারীকে ধারালো দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ...

Related Articles

বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির...

ঢাবিতে তোফাজ্জল হত্যাকাণ্ডের ২ বছর : আসামিদের বড় অংশ জামিনে ও পলাতক, শুরু হয়নি বিচার!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে চোর...

জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন : নজরুল বিশ্ববিদ্যালয়ে ফজলুর রহমান

মুহাম্মদ আলী জিন্নাহর আদি পারিবারিক পরিচয় তুলে ধরে বিএনপি নেতা ও কিশোরগঞ্জ-৪...

‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন : ফজলুর রহমান

মুহাম্মদ আলী জিন্নাহর আদি পারিবারিক পরিচয় তুলে ধরে বিএনপি নেতা ও কিশোরগঞ্জ-৪...