Home জাতীয় জীবনের প্রথম ভোট দিলেন তামিম ইকবাল
জাতীয়

জীবনের প্রথম ভোট দিলেন তামিম ইকবাল

Share
Share

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল ৩৬ বছর বয়সে জীবনের প্রথম ভোটাধিকার প্রয়োগ করেছেন।

চট্টগ্রাম-৯ আসনের আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রের ১৯ নম্বর বুথে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে তিনি তাঁর ভোট প্রদান করেন।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম ইকবাল বলেন, ‘জীবনের প্রথম ভোট দিলাম। এটি এক অন্যরকম অনুভূতি। অত্যন্ত নির্বিঘ্ন ও শান্ত পরিবেশে ভোটগ্রহণ চলছে। আমি আমার পছন্দের প্রার্থীকে একটি ভোট দিয়েছি।’

তামিম ইকবাল কেন্দ্রে পৌঁছালে সেখানে দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যরা তাকে প্রটোকল প্রদান করেন। এই তারকা ক্রিকেটারকে কাছে পেয়ে স্থানীয় ভোটার ও তরুণ ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দেয়। অনেকেই প্রিয় তারকার সঙ্গে ছবি তুলতে ভিড় জমান।

ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তামিম বলেন, ‘ভোটের পরিবেশ খুবই সুস্থ ও স্বাভাবিক। আমি আশা করি, সবাই নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে নিজের ভোট দিতে পারবেন।’

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কোতোয়ালী, চান্দগাঁও ও ডবলমুরিং এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম-৯ আসনে সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট চলছে। এই আসনে মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ১৬ হাজার ৩৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৩ হাজার ৯০৬ জন, নারী ভোটার ২ লাখ ২ হাজার ৪৪৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৯ জন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মিড ডে মিলের রুটিতে ব্লেড, তদন্তে উঠে এলো শিক্ষার্থীর সম্পৃক্ততার তথ্য

  বরিশালের গৌরনদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের রুটির মধ্যে ব্লেড পাওয়ার আলোচিত ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে বলা...

‘হামলার সময় পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখেছে’: অভিযোগ সারজিস আলমের

  সিলেটের গোলাপগঞ্জে গাড়িবহরে হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তাঁর অভিযোগ, হামলার...

Related Articles

রপ্তানিতে মন্দায়ও উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা, অর্জন নিয়ে সংশয়

গত অর্থবছরে পণ্য রপ্তানি আয় কমলেও চলতি ২০২৬–২৭ অর্থবছরে ১৫ শতাংশ প্রবৃদ্ধির...

দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

দেশের সাত জেলার ওপর দিয়ে আজ শনিবার (১ আগস্ট) দুপুরের মধ্যে ঘণ্টায়...

যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ, নতুন লাইনের তার সংযোজন এবং লাইনের আশপাশের গাছের ডালপালা...

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২২ ক্যারেট ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত...