Home জাতীয় আইন-বিচার ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ
আইন-বিচারজাতীয়সাম্প্রতিক

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

Share
Share

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে আইনি (লিগ্যাল) নোটিশ পাঠানো হয়েছে। রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হামের টিকা হস্তান্তরের প্রক্রিয়ায় তাঁর সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগ তুলে রবিবার (১৬ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই নোটিশ পাঠান।

সংবাদ মাধ্যমকে নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম জানান, সরকারি টিকা দান কর্মসূচিকে প্রাইভেট বা বেসরকারি খাতে হস্তান্তরের অশুভ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধান উপদেষ্টার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা চেয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে, দেশে হাম পরিস্থিতি আশঙ্কাজনক রূপ ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে নতুন করে ১,১০১ জন আক্রান্ত হয়েছেন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে সর্বমোট ৯০৮ জনের প্রাণহানি ঘটেছে; যার মধ্যে ৯৯ জন সরাসরি হামে এবং ৮০৯ জন হামের উপসর্গে মারা যান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মার্শাল আর্ট শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়ায়: সেতুমন্ত্রী

মার্শাল আর্ট কেবল একটি খেলা নয়, এটি শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস গড়ে তোলারও গুরুত্বপূর্ণ মাধ্যম বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী...

টানা দরপতনের পর বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে ৩ শতাংশের বেশি

বিশ্ববাজারে টানা দরপতনের পর আবারও ঊর্ধ্বমুখী হয়েছে সোনার দাম। শুক্রবার (২৭ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দাম একপর্যায়ে ৩ শতাংশের বেশি বেড়েছে।...

Related Articles

এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালুর ঘোষণা

আগামী এক বছরের মধ্যে দেশের ৬৪ জেলায় কিডনি ডায়ালাইসিস সেবা চালু করার...

গোপালগঞ্জে উত্তেজনা, পদ্মা সেতু হয়ে খুলনা–ঢাকা বাস চলাচল বন্ধ

গোপালগঞ্জ ও বাগেরহাটের মোল্লাহাটে রাজনৈতিক উত্তেজনার কারণে পদ্মা সেতু হয়ে খুলনা–ঢাকা রুটে...

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পূর্বনির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। দেশটির অভ্যন্তরীণ...

সিলেট-৩ আসনের সাবেক এমপি হাবিবের বাড়িতে হামলা

সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ...

;