Home সাম্প্রতিক খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কাজীবাকাই ইউনিয়ন বিএনপির দোয়া ও মিলাদ
সাম্প্রতিক

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কাজীবাকাই ইউনিয়ন বিএনপির দোয়া ও মিলাদ

Share
Share

​নাজমুল হাসান, মাদারীপুর


বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের ডাসারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় কাজীবাকাই ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়নের পাওয়ার হাউস বাজার এলাকার দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কাজীবাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা গোলাম মওলা।

অনুষ্ঠানে কালকিনি উপজেলা যুবদলের সাবেক সভাপতি এম নাজমুল হাসান, ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত সভাপতি আবদুস সাত্তার আকন, উপজেলা শ্রমিক দলের সভাপতি শাহ আলম ফকির, স্বেচ্ছাসেবক দলের নেতা রাজিব মোল্লা ও সদস্য হারুন বেপারী উপস্থিত ছিলেন।

এ ছাড়া কাজীবাকাই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মানিক চৌধুরী, ইউনিয়ন পরিষদের সদস্য ইউসুফ খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এবার জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স: আটক ৪৪০, শিক্ষক-পুলিশসহ বহু আহত

ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শ্রেণিকক্ষে চরম জায়গা সংকট এবং তীব্র শিক্ষকস্বল্পতাসহ শিক্ষা খাতের নানা নৈরাজ্যের প্রতিবাদে ফরাসি জেন-জি (উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী) প্রজন্ম রাজপথে নেমে এসেছে।...

আগারগাঁওয়ে ফের উচ্ছেদ হলো ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’, দখলমুক্ত ফুটপাত

রাজধানীর আগারগাঁওয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত ও পরিচিত ‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে...

Related Articles

এক টুকরো রুটি চুরি করে খাওয়ার অভিযোগে পথশিশুকে নির্যাতন: নিরাপত্তাকর্মী আটক

রাজধানীর মিরপুরে এক টুকরো রুটি চুরির অভিযোগে এক পথশিশুকে নির্মমভাবে মারধরের ঘটনায়...

মেয়েকে ধর্ষণ করতেন মায়ের স্বামী, ভিডিওর ভয় দেখিয়ে ‘ফায়দা’ লুটতেন আরেক আত্মীয়ও

ঝালকাঠিতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা কামাল খলিফা ওরফে লাল...

স্বামী ঘুরতে না নেওয়ায় ডিভোর্স চাইলেন স্ত্রী

স্বামী তাকে বাইরে নিয়ে যান না এবং অবসর বিনোদনে আগ্রহ দেখান না—এমন...

মাদরাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়, হাতেনাতে আটক ৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে অভিনব কায়দায় অর্থ আত্মসাতের এক চাঞ্চল্যকর...

;