রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাকিব হাছান খাঁনের সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উদযাপন কমিটি এ আয়োজন করে। র্যালিটি সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
সিনিয়র মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথের সার্বিক তত্ত্বাবধানে এবং শিক্ষক শারমিন ফাতেমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজ আনাম জনি, পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা।
আলোচনা সভায় মৎস্য খাতের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যচাষিদের উৎসাহিত করার বিষয়ে আলোচনা করা হয়। পরে মৎস্য খাতে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়।
এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর, বিএনপি নেতা মো. হেদায়েত, যুবদল নেতা মাসুম মুন্সী, স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেনসহ মৎস্যচাষি, মৎস্যজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শ্রেণিকক্ষে চরম জায়গা সংকট এবং তীব্র শিক্ষকস্বল্পতাসহ শিক্ষা খাতের নানা নৈরাজ্যের প্রতিবাদে ফরাসি জেন-জি (উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী) প্রজন্ম রাজপথে নেমে এসেছে।...
ByDesk ReportSeptember 30, 2026রাজধানীর আগারগাঁওয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত ও পরিচিত ‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে...
ByDesk ReportSeptember 30, 2026রাজধানীর মিরপুরে এক টুকরো রুটি চুরির অভিযোগে এক পথশিশুকে নির্মমভাবে মারধরের ঘটনায়...
ByDesk ReportOctober 5, 2026ঝালকাঠিতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা কামাল খলিফা ওরফে লাল...
ByDesk ReportOctober 5, 2026স্বামী তাকে বাইরে নিয়ে যান না এবং অবসর বিনোদনে আগ্রহ দেখান না—এমন...
ByDesk ReportOctober 5, 2026চুয়াডাঙ্গার দামুড়হুদায় ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে অভিনব কায়দায় অর্থ আত্মসাতের এক চাঞ্চল্যকর...
ByDesk ReportOctober 5, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment