Home জাতীয় ড. ইউনূসকে হত্যার হুমকি, থানায় জিডি
জাতীয়

ড. ইউনূসকে হত্যার হুমকি, থানায় জিডি

Share
Share

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলামকে বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) এই ঘটনার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

জিডিতে উল্লেখ করা হয়, ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন ঢালী স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের নিয়ে জাজিরা থানায় একটি গোপন বৈঠক করেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালালে তারা পালিয়ে যান।

পরবর্তীতে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে বৃহস্পতিবার ৬৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে মিথুন ঢালী শুক্রবার দুপুরে বিদেশি একটি নম্বর থেকে কল দিয়ে ড. ইউনূস ও ওসি মাইনুল ইসলামকে হত্যার হুমকি দেন।

ওসি মাইনুল ইসলাম বলেন, “মিথুন ঢালী নিষিদ্ধ সংগঠনের কিছু নেতাকর্মী নিয়ে এলাকায় বিশৃঙ্খলার চেষ্টা করেছেন। তিনি বিদেশি নম্বর থেকে হত্যার হুমকিও দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তাদের পরামর্শে থানায় জিডি করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন

সাকিব ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানসিক ও বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (১...

বাব আল-মানদেবের নিয়ন্ত্রণ নিতে ইয়েমেনে বড় অভিযানের প্রস্তুতি সৌদির

লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণ হুতিদের কাছ থেকে পুনরুদ্ধারে ইয়েমেনে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। আগামী কয়েক...

Related Articles

সিলেটে সিউকের আয়োজনে বিশ্ব বসতি দিবসের সমাপ্তি

‘সর্বজনীন বাসস্থান–টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্য সামনে রেখে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) আয়োজনে দুই...

৩৮ বছর বয়সেই ১৫৬ মেয়ের ‘বাবা’ সিরাজগঞ্জের মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সে জীবনের এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন সিরাজগঞ্জের...

“আমার আয়ের উৎস সম্পূর্ণ সাদা, কষ্ট করে অর্জন করেছি”: সালমান মুক্তাদির

সামাজিক যোগাযোগমাধ্যমের তুমুল পরিচিত মুখ ও শীর্ষ জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির...

প্রেমিকের মৃত্যুর শোক: ঢামেকের বাথরুমে নার্সের আত্মহত্যা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার করা ঝুলন্ত লাশের পরিচয়...

;